স্ট্রিম প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছেন নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তা। ২৯ মে শুরু হতে যাওয়া এই নির্বাচনের অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে কাজে লাগাতে চায় ইসি।
রোববার (১০ মে) ইসির উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ওই তিন কর্মকর্তা হলেন—ইসির উপ-সচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম।
আদেশে বলা হয়েছে, আগামী ২৯ মে থেকে ৫ জুন দক্ষিণ কোরিয়ায় স্থানীয় সরকার নির্বাচন হবে। এই প্রতিনিধি দল নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২৭ মে দেশ ছাড়বেন এবং ৭ জুন ফিরবেন। দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন কর্মকর্তাদের যাতায়াত ও অবস্থানসহ যাবতীয় ব্যয় বহন করবে।
ইসি সূত্রে জানা গেছে, আগামী এক বছরে বাংলাদেশেও চার হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। কোরিয়ার মতো উন্নত দেশের আধুনিক নির্বাচন ব্যবস্থা পর্যবেক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের ভোটগ্রহণ প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে কমিশন।

.png)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার ছেলে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
৪ ঘণ্টা আগে
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগে