স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া দ্বন্দ্ব নিরসনে বসা বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সবুজ মিয়া, সাদ্দাম ও সালমান ফরাজি নামে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার মধ্যচর গ্রামের ঈদগাহ মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন স্থানীয় যুবকরা। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ঈদগাহ মাঠে সেমিফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলার ভাটিকৃষ্ণনগর ও মধ্যচর গ্রামের যুবকেরা। খেলা চলাকালে ভাটিকৃষ্ণনগর পরপর দুটি গোল দেয়। এতে উত্তেজনার জেরে দুই পক্ষের লোকজন মধ্যে মাঠেই ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় মাতব্বরেরা পরিস্থিতি সামাল দেন।
এদিকে ওই ঘটনা মীমাংসায় আজ শনিবার সকালে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন স্থানীয় গণ্যমান্য লোকজন। এর মধ্যেই মধ্যচর গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, ‘দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

.png)

হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৪ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।
৪৩ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে