স্ট্রিম প্রতিবেদক

পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকের অতিরিক্ত চাহিদার কারণে তেল বিক্রির স্বাভাবিক প্রক্রিয়া ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেই বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা জানান।
মানুষ লাইনে দাঁড়িয়ে তেল না পেলেও আপনি বলছেন সংকট নেই– এমন প্রশ্নে জ্বালানিমন্ত্রী বলেন, সমস্যাটা হচ্ছে, সকালে আগে ট্যাংক-লরি ভরে যে তেল সরবরাহ করা হতো সারাদিন বিক্রি করেও উদ্বৃত্ত থাকত। কিন্তু এখন যেভাবে লাইন দিয়ে তেল কেনা হচ্ছে তাতে তো উদ্বৃত্ত থাকে না। আবার ডিপোগুলো থেকে ট্রাকে তেল ভরতে সময় লাগে, এজন্য সকালে পাম্পে তেল থাকছে না, কিন্তু পরে তো থাকছে।
তিনি আরও বলেন, ‘হঠাৎ চাহিদা এত বেড়ে গেছে সারাদিনে যে তেল বিক্রি করত, সেই তেল ৩ ঘণ্টায় শেষ করে ফেলছে। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। একটা প্রসেসে পেট্রোল পাম্প চলে। আমরা যেভাবে তেল দিই, সেই নিয়মটা এখন ভেঙে পড়েছে।
জ্বালানিমন্ত্রীর ভাষ্য, ‘এত ভিড়! প্রতিদিন পেট্রোল পাম্পের যে তেল দেওয়া হয় সেটাই থাকে, কিন্তু গ্রাহক তো বেড়ে গেছে। স্বাভাবিকভাবে তেলে লাইন থাকবে, পাবে না—এটা অস্বাভাবিক কিছু না।’
সরকার আবার রেশনিংয়ে যাবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এখন এটা বলা আমার পক্ষে সম্ভব না। আমরা মানুষকে বলেছি, আপনারা প্রয়োজনের অতিরিক্ত তেল নেবেন না। এতে আমরা সরবরাহ ঠিক রাখতে পারব না। তেল আছে, আপনারা তেল পাবেন।’
দাম বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা তো বলছি, এখনও তো বাড়াইনি। দাম বাড়ানোর বিষয়টা তো মন্ত্রণালয় দেখে না, আলাদা এনার্জি রেগুলেটরি কমিশন দেখে।’
তেলের অভাবে তো ঈদে কোনো গাড়ি বন্ধ ছিল না জানিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘ঈদে সবাই বাড়ি গেছে। কোনো অসুবিধা হয়নি। তেল নিয়ে কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমার মনে হয় যে এখনও কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষকে বুঝতে হবে, অকারণে মজুত করার প্রয়োজন নেই।’

.png)

চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনে হামলার পর কাজ বন্ধ রাখতে মোবাইল ফোনে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে বায়েজিদ থানা এলাকা থেকে আসিফ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল রোববার বিকেলে একটি মামলা করেন ভুক্তভোগী চাল ব্যবসায়ী।
৪ মিনিট আগে
হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
৩ ঘণ্টা আগে