স্ট্রিম প্রতিবেদক

মাত্র এক মাসের ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, লোকসানে ছোট খামার বন্ধ হয়ে যাওয়া, বৃষ্টির কারণে সবজি-মাংসের মূল্যবৃদ্ধি, হাতবদল ও মুরগির রোগের প্রাদুর্ভাবে বেড়েছে ডিমের দাম।
ঈদুল ফিতরের পর প্রতি ডজন ডিম ১০০ থেকে ১১০ টাকাতে বিক্রি হলেও এখন তা বেড়েছে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। খামারি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১ মাসে ধাপে ধাপে প্রতি সপ্তাহে কমবেশি ডিমের দাম বেড়েছে। মূল্যবৃদ্ধির আগে টানা কয়েকমাস ডিমের দাম কম ছিল। এ সময় ক্ষতি পোষাতে না পেরে অনেক ছোট খামারি মুরগি বিক্রি করে দিয়েছেন। এর প্রভাব পড়েছে বর্তমান ডিমের বাজারে। এই সময়ে পোলট্রি খাদ্যমূল্য না বাড়লেও বেড়েছে ডিমের দাম।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম বলেন, টানা লোকসান পোষাতে না পেরে লেয়ার মুরগি অনেকে বিক্রি করে দিয়েছেন। আবার রোগেও কিছু মুরগি মারা গেছে। এ জন্য ডিমের দাম বাড়তি।
মেহেরপুরের খামারি মিলন হোসেন ১৩ হাজার লেয়ার মুরগি পালন করেন। টানা কয়েক মাস খামারে লোকসান দিয়ে খামার পরিচালনা করেছেন।
তিনি বলেন, ‘দেড় মাস আগেও সাড়ে ৭ টাকা করে প্রতিটি ডিম বিক্রি করেছি। তখন প্রতি ডিমে ২ টাকার মতো লোকসান হতো। এখন দাম বাড়াতে কিছুটা লাভ হচ্ছে। অনেক খামারি খামার বন্ধ করে দিয়েছেন। প্রতিদিন লোকসান দেওয়া তো সম্ভব নয়।’
দাম বাড়ার কারণে জানতে চাইলে তিনি বলেন, প্রচুর মুরগি অসুখে মারা গেছে। ডিমের দাম কম থাকার কারণে লেয়ার মুরগির দামটা যখন বাড়ল, তখন অনেকে বিক্রি করে দিয়েছে। এই কারণে মুরগি এখন কম। ডিমের ঘাটতির এটাও কারণ।
মিলন আরও বলেন, ডিমের দাম তো বাড়া দরকার। দাম না থাকলে খামারি পর্যায়ে টিকে থাকতে পারবে না। পোলট্রি শিল্প নষ্ট হয়ে যাবে। প্রান্তিক খামারি না থাকলে তখন ডিম ২০ টাকায় কিনে খেতে হবে।
বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার একজন উপপরিচালক বলেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় খামারিরা লসে ছিল এটা ঠিক। তবে উৎপাদন কমেনি সেভাবে। বৃষ্টির কারণে সবজি, মাংসের দাম বেশি এ জন্য ডিমের চাহিদা বেড়েছে। কোরবানির ঈদ এলে ডিমের দাম ঠিক হয়ে যাবে।
হাতবদলে বাড়ছে দাম
রাজধানীতে ডিম আসা থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে তিনবার হাত বদল হয়। প্রতিবারই বাড়ে দাম। এ বিষয়ে তেজগাঁও ডিম মালিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মিয়া বলেন, ‘আমাদের এখানে আড়তদারেরা নিজে অথবা স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে ডিম আনেন। এরপর পাইকারদের কাছে বিক্রি করা হয়। খানে ১৫-১৬ লাখ ডিম আসে। গাড়িভাড়া, লেবার খরচ বাদ দিয়ে প্রতিটি ডিমে ৫ থেকে ১০ পয়সা লাভ করেন এখানকার ব্যাবসায়ীরা।’
তেজগাঁও পাইকারি ডিমের আড়তে খোঁজ নিয়ে জানা যায়, সোমবার সাইজ ভেদে ১০০টি ডিম বিক্রি হয়েছে ১ হাজার ৬০ টাকা থেকে ১ হাজার ৯০ টাকায়। প্রতিটি ডিম ১০ টাকা ৬০ পয়সা থেকে ১০ টাকা ৯০ পয়সায় বিক্রি হয়েছে। এরপর পাইকার সেটা খুচরা বিক্রেতাদের কাছে ১ হাজার ১২০ টাকা থেকে ১ হাজার ১৬০ টাকায় বিক্রি করেছেন। যা পরবর্তীতে হাত বদল হয়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকার ওপরে। অর্থাৎ প্রতিটি ১২ থেকে সাড়ে ১২ টাকায়।
সোমবার রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি হালি মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এক সপ্তাহ আগেও যা বিক্রি হয়েছে ১৪০ টাকা ও ১৩০ টাকায়।
হাতিরপুল বাজারে ডিম কিনতে এসেছেন আইনজীবী মো. লিটন । তিনি বলেন, কয়দিন আগেও ডিমের দাম কম ছিল। এখন ৫০ টাকা হালি কিনতে হচ্ছে।
ডিমের উৎপাদন খরচ কত
ডিমের উৎপাদন খরচ নির্ভর করে খামারের আকারের ওপর। বড় খামারের উৎপাদন খরচ কম, ছোট খামারের বেশি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. বাপন দে বলেন, ক্ষুদ্র খামারিদের তাদের ক্ষেত্রে প্রায় প্রতিটি ডিমের উৎপাদন খরচ ১০ টাকা ৭০ পয়সা থেকে ১০ টাকা ৮০ পয়সা পড়ে এবং বড় খামারির ক্ষেত্রে ১০ টাকা ৩৮ পয়সা বা ১০ টাকা ৪০ পয়সার মতো। গড়ে ১০ টাকা ৫০ বা ৬০ পয়সা।
তিনি আরও বলেন, ডিম বিক্রি করার সময়েও আরও কিছু খরচ আছে। সেক্ষেত্রে ১১ টাকার নিচে কোনোভাবেই ডিমের দাম হওয়া উচিত নয়। ডিমের দাম যখন ১১ টাকার নিচে চলে আসে, তখন উৎপাদনকারীরা অস্বস্তিতে ভোগেন। আবার সাড়ে ১১ টাকা বা ১২ টাকার বেশি হলে ভোক্তাদের মধ্যে একধরনের অস্থিরতা তৈরি হয়।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৮ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১০ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১০ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১০ ঘণ্টা আগে