আরাফাত রহমান কোকোর জন্মদিনে কবর জিয়ারত ও মোনাজাত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সংগৃহীত ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

বুধবার (১২ আগস্ট) বনানী কবরস্থানে কোকোর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ছাত্রদলের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন।

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

যুবদলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ও কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে মিলাদ ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত