স্ট্রিম প্রতিবেদক

ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
বুধবার (১২ আগস্ট) নগর ভবনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নগর ব্যবস্থাপনায় ওয়াসায়, রাজউক ও বিদ্যুৎসহ সেবা দানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।
রাজধানীর জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে প্রশাসক জানান, ধানমন্ডি, নিউমার্কেট, ঢাকা কলেজ ও গ্রিন রোড এলাকার পানি নিষ্কাশনের পুরোনো পথ বন্ধ হওয়ায় সাময়িক সমস্যা হচ্ছে। এগুলো স্থায়ীভাবে দূর করতে দীর্ঘমেয়াদি ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ফুটপাতের হকার ব্যবস্থাপনা ও নাইট মার্কেট চালুর পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, রাজপথে হকার বসতে দেওয়া হবে না। তবে নির্দিষ্ট এলাকায় হকারদের আইডি কার্ড ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে ব্যবসা করার অনুমতি দেওয়ার নীতি নেওয়া হচ্ছে।
ডিএসসিসির রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর রাজস্ব আদায়ে অগ্রগতি হয়েছে এবং নির্দিষ্ট অঞ্চলের ব্যাটারিচালিত রিকশা ওই নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ রাখার নীতিমালা বাস্তবায়নের কাজ চলছে।’
ডুরার সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতি শাহজাহান মোল্লাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

.png)

সুনামগঞ্জে হাওরের পানিতে ফেলে দুই সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ওই বাবা কামরুল হাসানকে (৩২) আটক করে পুলিশ। পরে কামরুল নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, সন্তানদের তিনিই হত্যা করেছেন।
৭ মিনিট আগে
সিলেট মহানগরের একটি বাসায় গৃহকর্মীর কথিত প্রেমিকের হাতেই স্বামী-স্ত্রীসহ তিনজন খুন হয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে বাবুলকে আটক করা হয়।
১৭ মিনিট আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১ ঘণ্টা আগে
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে