স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটির সাজেক ইউনিয়নের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছে। শনিবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটির মারিশ্যা-বাঘাইহাট সড়কের শুকনোছড়া এলাকায় শনিবার ভোরে কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। ঘটনাস্থল থেকে হেগেরা চাকমা পালানোর চেষ্টা করলেও প্রতিপক্ষের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, হেগেরা চাকমা পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের শুকনাছড়া এলাকার দায়িত্বে ছিলেন।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, নিহত হেগারা চাকমা ওরফে লেত্তবাপকে সকালে তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনার জন্য তিনি গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেন। তবে অভিযোগ অস্বীকার করেন গণতান্ত্রিক ইউপিডিএফের সংগঠক অমর চাকমা।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন নিহতের খবর নিশ্চিত করে বলেন, তারা খবর পেয়ে ঘটনা স্থলের দিকে রওনা হয়েছেন।
রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার সংবাদ জেনেছি। পুলিশ ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে।

.png)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার ছেলে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।
৫ ঘণ্টা আগে
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)।
৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
৬ ঘণ্টা আগে
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৬ ঘণ্টা আগে