স্পোর্টস ডেস্ক

ছয় উইকেটের সবকটি স্পেশাল হলেও স্টিভ স্মিথকে আউট করা বেশি স্পেশাল বলে মন্তব্য করেছেন পেসার হাসান মাহমুদ।
অস্ট্রেলিয়ার ডারউইনে টেস্টের প্রথম দিনে ৬ উইকেট শিকার করেছেন এই তরুণ পেসার। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি হলেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের অর্জনের পেছনের গল্প শোনান তিনি।
হাসান মাহমুদ বলেন, ‘পাঁচজনকে আউট না করলে তো আর ফাইফার হয় না। আমার কাছে সব উইকেটই স্পেশাল। তবে আলাদা করে বলব স্টিভেন স্মিথের কথা। আমার করা বাউন্সার সে প্রেডিক্টই করতে পারছিল না।’
হাসান জানান, ম্যাচের মধ্যেই ট্র্যাভিস হেড তাঁর বোলিংয়ের প্রশংসা করেছেন। অন্যদিকে স্পিনার নাথান লায়ন জানতে চেয়েছিলেন ক্যারিয়ারে হাসান মাহমুদের মোট ফাইফার কয়টি।
ডারউইনের উইকেট কন্ডিশন ও বোলিং কৌশল নিয়ে হাসান বলেন, ‘সকালে উইকেটে কিছুটা আর্দ্রতা ও সিম মুভমেন্ট ছিল। উইকেট কিছুটা নরমও ছিল। আমাদের পরিকল্পনা ছিল লাইন-লেংথ বজায় রেখে ভালো বোলিং পার্টনারশিপ করা। তাসকিন ও এবাদত একপাশ থেকে সঠিক লাইন-লেংথে বল করে চাপ তৈরি করেছে, সেটার ফলই আমরা পেয়েছি।’
ভারত, পাকিস্তান এবং এবার অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট পাওয়ার অর্জনকে তুলনা করে হাসান জানান, তিনটি অর্জনের মূল্যই তাঁর কাছে সমান। বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে ফাইফার পাওয়া যেকোনো বোলারের জন্যই বড় অর্জন, তবে এখানেই থেমে না থেকে তিনি আগামী ম্যাচগুলোতে নিজের ফোকাস ধরে রাখতে চান।
ম্যাচ নিয়ে আশাবাদ ব্যক্ত করে হাসান মাহমুদ বলেন, ‘আমরা ভালো শুরু করেছি। এখন তানজিদ তামিম ও মুমিনুল ভাইয়ের জুটি ধরে রাখতে পারলে প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করাতে পারব।’

.png)

অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর ১ উইকেটে ৯৬ রান তুলে ডারউইন টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম দিন স্বপ্নের মতো কাটিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রথম ইনিংসে টাইগারদের বোলারদের দাপটে স্বাগতিক অস্ট্রেলিয়া ১৯৮ রানেই গুটিয়ে যায়।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশি পেসারদের দাপটে মাত্র ১৯৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের সকালটা নিজেদের করে নিয়েছেন বাংলাদেশি পেসাররা। পেসারদের তোপে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে মধ্যহ্নের বিরতিতে যায় অস্ট্রেলিয়া। হাসান মাহমুদ তুলে নিয়েছেন দুটি উইকেট, এবাদত-তাসকিন একটি করে।
৮ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ায় বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে সদ্য চোট কাটিয়ে ফেরা উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসকে।
১৭ ঘণ্টা আগে