
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, কিশোর, তরুণ ও প্রাপ্তবয়স্কদের জীবনমান উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চাইল্ড ফাউন্ডেশন ১০ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় ঢাকায় ‘মুভি ম্যাজিক ফর এভরিওয়ান: আ সেন্সরি-ফ্রেন্ডলি মোয়ানা স্ক্রিনিং’ শীর্ষক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি।
চাইল্ড ফাউন্ডেশন জানিয়েছে, নিউরোডাইভারজেন্ট শিশু, ব্যক্তি এবং তাঁদের পরিবারের জন্য আনন্দদায়ক সিনেমা দেখার অভিজ্ঞতা নিশ্চিতেই এই আয়োজন। প্রচলিত সিনেমা প্রদর্শনীর তুলনায় এই সেন্সরি-ফ্রেন্ডলি প্রদর্শনীতে শব্দের মাত্রা কম রাখা হয়েছিল এবং হলের আলো তুলনামূলক মৃদু রাখা হয়েছিল। এছাড়া যেসব অংশগ্রহণকারীর কিছু সময়ের জন্য শান্ত পরিবেশের প্রয়োজন হয়েছিল, তাঁদের জন্য সেন্সরি খেলনা-সমৃদ্ধ ‘কোয়ায়েট এরিয়া’ এবং প্রয়োজনে হাঁটাচলা বা বিরতি নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল।
সংগঠনটি আরও জানায়, প্রচলিত সিনেমা হলে যেসব বাধার কারণে অনেক পরিবার স্বাচ্ছন্দ্যের সঙ্গে অংশ নিতে পারেন না, তা দূর করে নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করাই এই আয়োজনের লক্ষ্য ছিল।
১০ বছর পূর্তি উদযাপনে চাইল্ড ফাউন্ডেশন বাংলাদেশে বৈষম্য কমানো, সামাজিক কুসংস্কার দূর করা এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১৭ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৯ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
৪০ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে