স্ট্রিম সংবাদদাতা

শীতের বিকাল। মিষ্টি রোদ্দুর। বোরো ধান আবাদের জন্য মাঠ প্রস্তুত করে রেখেছেন কৃষক। সেই মাঠে হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা দেখতে ঢল নেমেছিল নানা বয়সী মানুষের।
শুক্রবার বিকালে যশোর সদর উপজেলার পাচবাড়িয়া গ্রামে এই ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা আয়োজন করে গ্রামবাসী। আয়োজকরা জানান, এই গ্রামে অন্তত দুই যুগ ধরে ঐতিহ্যবাহী এই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে। কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন এই খেলা। গরু গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সেখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
এ উপলক্ষে বিস্তীর্ণ মাঠজুড়ে বসে গ্রামীণ মেলা। গ্রামীণ এই মেলাকে কেন্দ্র করে এই সময়ে গ্রামের বাড়ি বাড়ি উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। মেলা উপলক্ষে মেয়ে-জামাই বাড়িতে এসেছে। গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতার মাঠে মেলার পাশাপাশি বাড়ি বাড়ি শীতের পিঠাপুলির ধুম পড়ে। বিলুপ্ত প্রায় এই খেলা দেখে আনন্দিত আগত হাজাররো দর্শক।
মেলা প্রাঙ্গণ থেকে পাঁচ কিলোমিটার দূরত্বের গ্রাম এনায়েতপুর। এই গ্রাম থেকে ষাটোর্ধ্ব মোহাম্মদ ইবাদ আলী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মেলায় আসেন। ইবাদ আলী বলেন, ‘এই মেলা উপলক্ষে মেয়ে-জামাই বাড়িতে এসেছে। মেয়ে-জামাই নাতি, ছেলে, ব্যাটার বউ—সবাইকে নিয়ে এই মেলায় এসেছি। গরুর দৌড় দেখলাম। আইনশৃঙ্খলা ভাল আছে। খুব আনন্দ লাগল।’

মেলা প্রাঙ্গণের আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে গ্রামীণ মেলা বসেছে। এই মেলায় বড় ছাতা মেরে শিশুদের খেলনা, পিঁয়াজু-পাপড় ভাজি, বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। একই সঙ্গে শিশুদের বিনোদনের জন্য জাম্পিং ডবল, ঘুরলি ঘোড়া, বক্সিং ওয়েট, ছোট নাগরদোলা ও বড় নাগরদোলা নিয়ে এসেছেন উদ্যোক্তারা। বাঘারপাড়া উপজেলার সুবোধ দেবনাথ দুপুরের পরে মেলায় শিশুদের খেলনার দোকান নিয়ে বসেন। কয়েক ঘণ্টায় প্রায়ই এক হাজার টাকা বিক্রি করেন তিনি।
সুবোধ দেবনাথ বলেন, ‘গরুর গাড়ির গাড়োয়ানদের মাধ্যমে মেলার খোঁজ পাই। ১৫-১৬ বছর ধরে এই মেলায় দোকান দিতে আসি। বেচাকেনা ভালো হয়।'
ঝিনাইদহ থেকে নাগরদোলা নিয়ে এসেছেন সুমন কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘এই মেলায় এই প্রথম এলাম। ভগ্নিপতির বাড়ি এখানে। আল্লাহ দিলে অনেক টাকাই হবে।’
সাথী খাতুন তিন ছেলে মেয়ে নিয়ে মেলায় আসেন। সাথী খাতুন বলেন, ‘দুই ছেলেকে নাগরদোলায় চড়িয়েছি। অনেক বছর ধরে এখানে মেলা হচ্ছে। ছেলে মেয়েরা খুব উপভোগ করে।’
আয়োজক কমিটির সদস্য জাহিদ হাসান বলেন, দুই যুগের বেশি সময় ধরে এই গ্রামে ঐতিহ্যবাহী এই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় মানুষের সহযোগিতায় নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রয়াত কামাল হোসেনের নেতৃত্বে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতায় ২৫ দল অংশ নেয়। এতে যশোর সদর উপজেলার রহিমপুর গ্রামের আশরাফুল ইসলাম প্রথম, লেবুতলা গ্রামের সবেদ আলী দ্বিতীয় ও নলডাঙ্গা গ্রামের এনামুল তৃতীয় স্থান অর্জন করেন। প্রথম পুরস্কার হিসেবে সোনার কানের দুল, দ্বিতীয় পুরস্কার হাতের আংটি, তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে বাইসাইকেল। পাচবাড়িয়া গ্রামবাসীর ব্যানারে আয়োজনে এই প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

জাতিসংঘের দ্বিতীয় ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার ভোরে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।
১ ঘণ্টা আগে
নারী ও শিশু নির্যাতনের ৭০ শতাংশ মামলাতে খালাস পাচ্ছেন আসামিরা। এ ধরনের মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
১ ঘণ্টা আগে
ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন তিনি।
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ৪৯৮টি প্রস্তাব নিয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রোববার। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে রাজধানীতে চার দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামী বুধবার।
২ ঘণ্টা আগে