স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশালে ১১ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটক সাইফুল ইসলাম খোকা স্থানীয় বালুর বাজার পাঞ্জেখানা মসজিদের ইমাম। তার বাড়ি মোক্ষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাপখালী গ্রামে।
মোক্ষপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, মোক্ষপুর বালুর বাজার পাঞ্জেগানা মসজিদের ইমাম সাইফুল ইসলাম খোকা মসজিদেই বসবাস করেন। দুপুর ১২টার দিকে তিনি শিশুটিকে ডেকে মসজিদে নিয়ে যান। সেখান থেকে শিশুকে উদ্ধার করা হয়। এরপর বাজারের লোকজন জড়ো হয়ে অভিযুক্ত ইমামকে আটক করে মারধর করা হয়। পরে ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার উপ-পরিদর্শক বাবুল হাসান বলেন, স্থানীয় পাঞ্জাগানা মসজিদের ইমাম সাইফুল ইসলাম খোকা। তিনি দুপুরের দিকে মসজিদের পাশের বাড়ির ৬ষ্ঠ শ্রেণির এক শিশুকে ডেকে এনে ধর্ষণের চেষ্টা করেন। ইমামকে আটক করা হয়েছে। ভিকটিমের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন।
টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কলা খাওয়ার লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে সম্ভাব্য এক কাউন্সিলর প্রার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বেলা ২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল গ্রামের সিমানার খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ৯৯৯ এ অভিযোগ পেয়ে পুলিশ তাকে আটক করে।
অভিযুক্ত জাকির হোসেন শেখ ওরফে জাকার শেখ (৬০) টুঙ্গিপাড়া পৌরসভার পাটগাতী সর্দারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আগামী পৌর নির্বাচনে ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হতে বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটিয়েছেন।
টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুটি চাপকল থেকে পানি আনতে যায়। তখন প্রতিবেশী জাকার শেখ কলা খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে ডেকে নেয় শিশুটিকে। শিশুটি ঘরে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করে জাকার। একপর্যায় শিশুটির চিৎকারে মা, বাবাসহ স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসী ৯৯৯ এ কল করলে পুলিশ এসে জাকার শেখকে আটক করে।
ধর্ষণচেষ্টার শিকার শিশুটির বাবা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইয়ুব আলী বলেন, ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জাকার শেখকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। আর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

.png)

জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে