স্ট্রিম প্রতিবেদক

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে করনীতি ও বিনিয়োগ-সংশ্লিষ্ট সব ধরনের আইন-কানুন সহজ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘১১তম সেফ এইচভিএসিআর এবং কোল্ড চেইন ২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেভার ইন্টারন্যাশনাল লিমিটেড এই প্রদর্শনীর আয়োজন করে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমানে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এগিয়ে থাকলেও ভবিষ্যতে বাংলাদেশও আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত হবে। তাঁর মতে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য অন্যতম সম্ভাবনাময় গন্তব্য। এ কারণে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বিশেষভাবে তুরস্কসহ বিভিন্ন দেশকে এগিয়ে আসার অনুরোধ জানান। তিনি আরও বলেন, বাজারে অনিয়ম ও কৃত্রিম বাধা দূর করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। সঠিক নীতি, স্বচ্ছতা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশ ভবিষ্যতে আঞ্চলিক বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট, লি শিয়াও এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রদর্শনী এইচভিএসিআর ও কোল্ড চেইন শিল্পের প্রযুক্তি, পণ্য ও উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে।
প্রদর্শনীটি ১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

.png)

মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
৭ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে