স্ট্রিম সংবাদদাতা

খুলনায় মধ্যরাতে ইটভাটার মধ্যে ঢুকে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১টার দিকে জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের রূপসা ব্রিকস নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে ও যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রদলনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
বলে রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, রাত ১টার দিকে কয়েকজন ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে গুলি করে পালিয়ে যান। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে
ফখরুলের স্বজনরা জানান, রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে সেখানে থাকতেন। গত রাতেও তিনি ইটভাটায় ছিলেন।

.png)

বরিশালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরের প্রবেশমুখে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি। তবে মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
নীলফামারীর ডোমার উপজেলায় অনিয়মিত ও দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এ কারণে বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তায় পুলিশের কাছে লিখিত আবেদন করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস।
১ ঘণ্টা আগে
ঢাকার সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের খোলা মাঠে কালো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে বোমা সন্দেহে ঘটনাস্থল ঘিরে রাখে।
২ ঘণ্টা আগে
রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাসুম বিল্লাহ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহজাহানপুর থানার খিলগাঁও ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে