ট্রাম্পের ট্রুথ এপিআই প্লাটফর্ম
স্ট্রিম ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ ট্রুথ এপিআইয়ে মোটা অংকের অর্থ দিয়ে সাবস্ক্রিপশন কিনছে ওয়ালস্ট্রিটের প্রভাবশালী লেনদেনকারীরা। কেউ কেউ এর জন্য মাসে ১ লাখ ডলার পর্যন্ত পরিশোধ করছে।
কোম্পানিটি জানিয়েছে, এরই মধ্যে ১০টির বেশি ট্রেডিং কোম্পানির সঙ্গে তাদের চুক্তি হয়েছে।
ট্রুথ এপিআই হলো ট্রাম্প মিডিয়া পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের সঙ্গে সম্পর্কযুক্ত একটি বিশেষায়িত প্লাটফর্ম। পুঁজিবাজারে প্রভাব ফেলতে পারে—ট্রুথ সোশ্যালে দেওয়া এমন পোস্টগুলো যেন শেয়ার ট্রেডিং কোম্পানি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে অন্যদের চেয়ে দ্রুত পৌঁছায়, তা নিশ্চিত করতে এই সেবা চালু করা হয়েছে।
টুইটারের (বর্তমানে এক্স) বিকল্প হিসেবে পরিচিতি পাওয়া ট্রুথ সোশ্যালের যাত্রা ২০২২ সালের ফেব্রুয়ারিতে। আর ট্রুথ এপিআই চালু হয়েছে চলতি মাসের প্রথম দিন থেকে। মূলত হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডিং কোম্পানি অর্থাৎ যাদের সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে লেনদেন সম্পন্ন করতে হয়, তারাই এই প্লাটফর্মটির প্রতি আগ্রহ দেখাচ্ছে। ট্রুথ এপিআইয়ে সাবস্ক্রিপশনের জন্য মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার পর্যন্ত দিতে হচ্ছে।
ট্রাম্প নিয়মিতই ট্রুথ সোশ্যালে বিভিন্ন ঘোষণা ও রাজনৈতিক বক্তব্য প্রকাশ করেন। ফলে তার পোস্ট দ্রুত পাওয়ার সুযোগ শেয়ারবাজার ও অন্যান্য লেনদেনে বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করা হচ্ছে।
গত জুলাইয়ে ট্রাম্প ট্রুথ এপিআইয়ের ঘোষণা দেওয়ার পর থেকেই সেবাটি নিয়ে আইনি ও নৈতিক প্রশ্ন উঠেছে। বিশেষ করে ট্রাম্প পরিবারের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান প্রেসিডেন্টের পোস্ট থেকে আয়ের মাধ্যমে স্বার্থের সংঘাত তৈরি করবে কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
মূলত আয় বাড়ানোর জন্যই প্লাটফর্মটি চালু করেছে ট্রাম্প মিডিয়া। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির লোকসান হয়েছে ২৩ কোটি ৮০ লাখ ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় তা ১০ গুণের চেয়েও বেশি। ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত বিনিয়োগের মূল্য কমে যাওয়ায় এই বড় ধরনের লোকসানে পড়েছে কোম্পানিটি।

.png)

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া আগে জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। খবর আলজাজিরার
২০ মিনিট আগেথাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটিতে আপাতত নতুন করে আর বেসামরিক নাগরিকদের আগ্নেয়াস্ত্রের মালিকানা, ক্রয় ও বহনের লাইসেন্স দেওয়া হবে না।
১ ঘণ্টা আগে
ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক ছাড়ার সময় সম্ভাব্য হুমকির কারণে গোপনে উড়োজাহাজ বদল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্প জানান, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশে তিনি অন্য একটি উড়োজাহাজে যান।
৩ ঘণ্টা আগে
ভারতের ঝাড়খন্ডে সরকারি চাকরি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সোমবার লাঠিপেটা করে পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার (১১ আগস্ট) মিছিল বের করে বিজেপি ঘনিষ্ঠ ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এসময় তাদের দুই শতাধিক বেশি নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
৪ ঘণ্টা আগে