নীলফামারীতে বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নীলফামারী

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২: ৫৯
ডোমার থানা। ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলায় অনিয়মিত ও দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ কারণে বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তায় পুলিশের কাছে লিখিত আবেদন করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস।

মঙ্গলবার (১১ জুলাই) রাতে ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণে বরাদ্দ অনুযায়ী বিভিন্ন এলাকায় লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে গরমের সময়ে গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে এবং পাশাপাশি জনমনে অসন্তোষ সৃষ্টি হচ্ছে।

এতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার প্রয়োজন। সে জন্য ডোমার জোনাল অফিসের আওতাধীন ডোমার জোনাল অফিস, উপকেন্দ্র-১ (আন্ধারুর মোড়) এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্রে রাতে সার্বক্ষণিক পুলিশ টহল ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।

ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আলাউদ্দিন লিখিত আবেদন করেন। সাদা পোশাকে পল্লী বিদ্যুৎ অফিসের স্থাপনাগুলোতে পুলিশ সদস্য মোতায়েন আছে এবং পাশাপাশি আমাদের টহল অভিযান অব্যাহত আছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত