স্ট্রিম প্রতিবেদক

আদালতের নির্দেশ অনুযায়ী নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নাসা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও ‘সার্ভিস বেনিফিট’ পরিশোধের সিদ্ধান্তটি আদালতের আদেশ মেনেই নেওয়া হয়েছে।
গত রোববার (১৮ জানুয়ারি) সচিবালয়ে এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এটি ছিল ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা। সভায় সভাপতিত্বকালে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন নাসা গ্রুপ সংক্রান্ত এই সিদ্ধান্তের কথা জানান।
উপদেষ্টা জানান, ইতিমধ্যে আদালত কর্তৃক নিযুক্ত প্রশাসকের মাধ্যমে নাসা গ্রুপের শেয়ার বিক্রি করা হয়েছে। এর মাধ্যমে শ্রমিকদের ৭৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এ ছাড়া নাসা গ্রুপ ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ৮টি ব্যাংকের ডাউন পেমেন্ট দিয়েছে। অবশিষ্ট ১৫টি ব্যাংকের ডাউন পেমেন্ট এবং শ্রমিকদের বাকি বকেয়া মেটানো হবে নাসা গ্রুপের কিছু সম্পত্তি বিক্রির মাধ্যমে। আদালতের নির্দেশনার ভিত্তিতে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এসব সম্পত্তি বিক্রি করে অর্থ পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর উপস্থিত ছিলেন। এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। নাসা গ্রুপের প্রশাসক, প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

.png)

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
৪১ মিনিট আগে
জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
১ ঘণ্টা আগে
রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
১ ঘণ্টা আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
১ ঘণ্টা আগে