ব্যাটারিচালিত রিকশা নাগরিকদের জন্য মরণফাঁদ: প্রশাসক সালাম
স্ট্রিম প্রতিবেদক

অনিবন্ধিত ব্যাটারিচালিত রিকশা নাগরিকদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। মঙ্গলবার (২৮ এপ্রিল) ডিএসসিসিতে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে। নীতিমালায় জনভোগান্তি ও জীবিকা নির্বাহের বিষয়ে ভারসাম্য হবে।’
প্রশাসক সালাম জানান, নতুন নীতিমালায় রিকশার নির্দিষ্ট ডিজাইন ও গতি নির্ধারণ করা হবে। রাস্তায় চলাচল করা রিকশার সংখ্যাও নির্দিষ্ট করা হবে। এর ফলে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা অনেকাংশেই কমবে।
মতবিনিময় সভায় রিকশা-ভ্যান মালিক ফেডারেশনের নেতৃবৃন্দ জানান, চালকেরা এখন আর প্যাডেলচালিত রিকশা চালাতে আগ্রহী নন। এ কারণে মালিকেরা লাইসেন্সধারী রিকশায় ব্যাটারি সংযোগ করেছেন। ওই সব রিকশাকে বৈধতা দেওয়ার দাবি জানান তারা। এছাড়া, ঢাকা শহরের স্থায়ী রিকশা মালিক ও চালক ব্যতীত মৌসুমি রিকশাচালক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)


-40e58c.jpeg)

-b755fe-256x144.webp)
-38b1de-256x144.webp)
-622681-256x144.webp)