স্ট্রিম ডেস্ক

প্রতিবেদন প্রকাশের জেরে ‘ঢাকা স্ট্রিমের’ সাংবাদিকদের প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)। উগ্রপন্থি গোষ্ঠীর ব্যবহৃত পতাকার সদৃশ পতাকা দেশের বিভিন্ন স্থানে প্রদর্শিত হওয়ার বিষয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে করা সাধারণ ডায়েরির (জিডি) বরাতে বৃহস্পতিবার (২ জুলাই) বিজেআইএমের ফেসবুক পেজে ওই বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনটি প্রকাশের পর সম্পাদক ইফতেখার মাহমুদ, প্রতিবেদক সালেহ ফুয়াদ এবং বার্তাকক্ষের আরও কয়েকজন সদস্য ফোন কল, ইমেইল এবং সামাজিক মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন।
বিজেআইএম এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে একে সাংবাদিকদের ভয় দেখানোর এবং গণমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার নগ্ন প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি বলেছে, একটি গণতান্ত্রিক সমাজে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে কেউ দ্বিমত পোষণ করলে, তার সংশোধন, স্পষ্টীকরণ বা আইনি প্রতিকার চাওয়ার বৈধ পথ রয়েছে। সাংবাদিকদের সহিংসতা বা প্রাণনাশের হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য প্রতিক্রিয়া হতে পারে না। এটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ তথ্য পাওয়ার ক্ষেত্রে জনগণের অধিকারের জন্যও মারাত্মক হুমকি।
বিবৃতিতে বলা হয়, এই হুমকিগুলো এসেছেও বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ জুলাই মাসে, যে মাসে রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার ১০ম বর্ষ স্মরণ করা হচ্ছে। ওই হামলায় বিদেশি নাগরিকসহ ২২ জনকে উগ্রপন্থিরা নৃশংসভাবে হত্যা করেছিল। দেশ যখন ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়কে ভুলে সামনে এগোতে চাইছে, ঠিক তখনই উগ্রবাদ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন করায় সাংবাদিকদের ভয় দেখানোর এই অপচেষ্টা অত্যন্ত উদ্বেগজনক।
‘ঢাকা স্ট্রিম’ সাংবাদিকদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে বিজেআইএম বলেছে, বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই হুমকির দ্রুত, পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বান করা হচ্ছে। একসঙ্গে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিতেরও জোর দাবি জানাচ্ছে।

.png)

জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে