স্ট্রিম প্রতিবেদক

বিদায়ের মুহূর্তে সরকারের অভ্যন্তরীণ বিষয়ে তিক্ততা না বাড়িয়ে ভূমি নিবন্ধন স্থানান্তরে নিজের ব্যর্থতার দায় স্বীকার করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে শেষ কর্মদিবসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, ভূমি নিবন্ধন প্রক্রিয়া আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সরকারের ভেতরে অন্যদের সমর্থন না মেলায় তা সফল হয়নি।
কেন সফল হননি—এমন প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, ‘আমি বিদায় নেওয়ার সময় কোনো তিক্ততা বাড়াতে চাই না। বিষয়টি সর্বোচ্চ পর্যায় তথা প্রধান উপদেষ্টা পর্যন্ত নেওয়া হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট অনেকে সমর্থন করেননি। আমি কাউকে দায়ী করছি না, এই ব্যর্থতার দায়ভার আমি নিজেই নিচ্ছি। আমরা সবাই একমত হতে পারিনি বলেই এটি হয়নি। তবে আশা করছি, ভবিষ্যতে বাস্তবায়ন হবে।’
খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা জানান, বর্তমানে দেশে খাদ্যশস্যের মজুদ গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘সাড়ে ১৩ লাখ টনকে নিরাপদ ধরা হলেও আমাদের কাছে মজুদ আছে ২২ লাখ ১০ হাজার টন খাদ্যশস্য। ফলে সরকারের চলমান খাদ্যবান্ধব কর্মসূচিগুলো ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই।’
উপদেষ্টা আরও বলেন, পর্যাপ্ত মজুদ থাকায় পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না; বরং ধীরস্থিরভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১২ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৪ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৯ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৭ মিনিট আগে