
সংসদ সদস্য থাকার সময়ে নিজের এলাকা (মোহাম্মদপুর) কোনো উচ্ছেদ কার্যক্রম চালানো হবে না। একই সঙ্গে দেশের অন্যান্য এলাকার উর্দুভাষীদের ক্যাম্পে উচ্ছেদ আতঙ্ক থামাতে সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (৬ মে) রাজধানীর একটি হোটেলে উর্দুভাষীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পুনর্বাসন সম্পর্কে আয়োজিত ‘অ্যাডভোকেসি অ্যান্ড হাই লেভেল সেগমেন্ট অন উর্দু স্পিকিং ক্যাম্প ডিউইলারস ফিউচার অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন বাংলাদেশ’ শিরোনামে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে উর্দুভাষীরদের নিয়ে কাজ করা সংগঠন কাউন্সিল অব মাইনোরিটিজ।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, সংসদ সদস্য থাকার সময়ে তার এলাকায় কোনো উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে না।
ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরসহ বাংলাদেশের অন্যান্য এলাকায় অবস্থিত উর্দুভাষীদের ক্যাম্পে যাতে উচ্ছেদ আতঙ্ক না থাকে, সে জন্যে সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করবেন। সেইসঙ্গে ক্যাম্পগুলোতে সরকারের বিশেষ শিক্ষা কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, ‘উর্দুভাষীদের ক্যাম্পে বসবাসকারী ব্যক্তিদের পুনর্বাসনের জন্যে ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছি। আমার নির্বাচনী এলাকার ক্যাম্পবাসীদের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত আলোচনাও করছি।’
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও অর্থনীতিবিদ দেবপ্রিয় বলেন, ‘সবাইকে একসঙ্গে হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের সব নাগরিক সমান। কেউ কারও থেকে আলাদা না। কাউকে পিছিয়ে রাখার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নাগরিক হওয়ার মাধ্য আপনারা (উর্দুভাষী) অনেক ধাপ এগিয়েছেন। এখন বাংলাদেশের অন্যান্য নাগরিকের মতো অধিকার আদায়ে সোচ্চার হতে হবে এবং আমরা নাগরিক সমাজ সর্বদা আপনাদের সঙ্গে আছি।’
নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন তার বক্তব্যে পুনর্বাসনের ওপর জোর দাবি জানান। সেইসঙ্গে উর্দুভাষী জনগোষ্ঠীর সমান নাগরিক অধিকার পাওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ‘সব নাগরিকের মতোই উর্দুভাষী বাংলাদেশিদের সমান নাগরিক অধিকার আছে। তাঁরা দেশের উন্নয়নে নিজেদের এক বিরাট ভূমিকা রেখে আসছেন গত ৫৪ বছর ধরে।’
আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন কাউন্সিল অব মাইনোরিটিজের নির্বাহী পরিচালক খালিদ হোসেন। বক্তব্যে উর্দুভাষীদের ৫৪ বছরের বঞ্চনার কথা তুলে ধরেন তিনি।
খালিদ হোসেন বলেন, ‘দেশের তিন লাখ উর্দুভাষী ঢাকাসহ দেশের ৯টি জেলায় ১১৬টি ক্যাম্পে বসবাস করছে। যাদের সবাই মৌলিক ও মানবিক সুযোগ সুবিধা থেকে নিয়মিত বঞ্চিত হচ্ছে। স্বাধীনতার এত বছর পরও তাঁদের পুনর্বাসন না করায় তাঁরা ক্যাম্পের ভেতর মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।’
খালিদ হোসেন আরও বলেন, ‘ক্যাম্পের পরিধি না বাড়লেও এখানে বসবাসরত মানুষের সংখ্যা বেড়েছে কয়েকগুণ। ফলে ছোট একটা রুমের ভেতর কয়েক প্রজন্মকে বাস করতে হচ্ছে। উর্দুভাষীদের জীবন মান উন্নয়নে তাঁদের ক্যাম্প জীবনের অবসান করে পুনর্বাসন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’
এ সময় ২০১৩ সালের নীতিমালা অনুযায়ী মোহাজিরদের (উর্দুভাষী) জন্যে বরাদ্দ ৩৪ হাজার একর জমি উদ্ধারের কথাও উল্লেখ করেন খালিদ হোসেন।
ক্যাম্প প্রতিনিধি সাদাকাত খান ফাক্কু বলেন, উর্দুভাষীদের পুনর্বাসনের জন্যে একটা সরকারি ট্রাস্ট গঠন করা হোক।
এ ছাড়া মার্কেট ক্যাম্পের প্রতিনিধি রুমা পারভীন প্রতিমন্ত্রীকে ক্যাম্পের বাচ্চাদের শিক্ষার জন্য আর্থিক সাহায্য ও সার্বিক পরিস্থিতি উন্নয়নে কাজ করার অনুরোধ জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌস, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের উপপরিচালক রুহি নাজ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট হাফিজুর রহমান, পারসা সানজানা সাজিদ, সাংবাদিক ইয়াসাব ওসামা রহমান প্রমুখ।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৫ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৫ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৭ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে