স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্যসহ অজ্ঞান পার্টির সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।
বুধবার (৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার সাতজন হলেন—সাইফুল ইসলাম (৬০), অপু আহমেদ সরকার (৩৮), সুজন খান (৩৫), মুহাম্মদ রাশেদ ব্যাপারী (৫৮), মিঠু মিয়া (৫২), মকবুল খন্দকার (৫৫) ও টুটুল বিশ্বাস (৫৫)। তাঁদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিবি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় চত্বর এলাকায় টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবি মতিঝিল বিভাগ জানায়, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে হামদর্দ ল্যাবরেটরিজের লোগো সংবলিত একটি প্যাকেটে পলিথিনে মোড়ানো কালো রঙের হালুয়া সদৃশ চেতনানাশক দ্রব্য, একটি কৌটায় চেতনানাশক হালুয়া, চেতনানাশক ইনজেকশন, অজ্ঞান করার কলাকৌশল ও প্রচারণামূলক সাতটি লিফলেট এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন আন্তজেলা বাস টার্মিনাল ও জনাকীর্ণ এলাকায় সাধারণ যাত্রীদের কৌশলে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে বা ইনজেকশন দিয়ে তাঁদের সর্বস্ব লুট করতেন তাঁরা।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে