
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের রূপগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত আটতলা ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (২০ জুলাই) দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহান দুর্নীতি মামলার আসামি। তাদের সম্পদ জব্দে আদালতের অনুমতি নিয়ে আজ (সোমবার) সকালে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল রূপগঞ্জের জলসিঁড়িতে থাকা জিয়াউল আহসানের ভবন নিয়ন্ত্রণে নিতে কাজ শুরু করে।
দুদকের ওই কর্মকর্তা আরও বলেন, তাদের বিরুদ্ধে ২২ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং আটটি ব্যাংকে ১২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক।
নিয়ন্ত্রণে নিয়ে দুদক ভবনটি নারায়ণগঞ্জ গণপূর্ত অধিদপ্তরকে বুঝিয়ে দেবে। বর্তমানে অভিযানে জব্দ তালিকা তৈরির কাজ চলছে। এই কাজ শেষ হওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে জানান আকতারুল ইসলাম।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১৭ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৯ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
৪০ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে