স্ট্রিম সংবাদদাতা

তিনজনই সৌদিপ্রবাসী। অন্তরঙ্গ বন্ধু। ছুটিতে দেশে এসেছিলেন। ১০-১৫ দিন পরে প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল। তার আগে মোটরসাইকেল নিয়ে তিনজন বেরিয়েছিলেন সীমান্ত এলাকায় ঘুরতে যেতে। গ্রামীণ পথে কারো মাথায় ছিল না হেলমেট। এ সময় বিপরীত দিক আরেকটি মোটরসাইকেলে আত্মীয়বাড়ি থেকে ফিরছিলেন দুই বন্ধু। তাঁদেরও মাথায় ছিল না কোনো হেলমেট।
পথে দুটি মোটরসাইকেলের মধ্যে সঙ্গে সংঘর্ষ হয়। তাতেই আহত হন সবাই। এ সময় ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে আসা সিএনজিচালিত অটোরিকশা চাপা দেয় তাঁদের। এতে একই পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন পাঁচ বন্ধু। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ দুজন আহত হন।
রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে প্রবাসে ফেরার আগেই না-ফেরার দেশে পাড়ি দিলেন তিন বন্ধু। বাড়ি ফেরাও হলো না অপর দুই বন্ধুর। দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালক-আরোহী কারো মাথায় হেলমেট ছিল না বলে দ্রুতই সবাই হতাহত হন বলে মনে করছেন পুলিশ সদস্যরা।
দুর্ঘটনায় নিহত তিন বন্ধু হলেন জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের সুমন হোসেন (২৮), সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের তুহিন হাসান (২৮) ও একই গ্রামের লোকমান হোসেন (২৯)। তাঁরা সবাই সৌদি আরব প্রবাসী ছিলেন। তাঁদের মধ্যে লোকমান হোসেন মাত্র ১৭ দিন আগে বিয়ে করেছেন।
আরেক মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু হলেন জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের হোসেন আকরাম এবং আরোহী রংপুরের খামার মোহনা গ্রামের মো. মনিরুজ্জামান (৩৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে সরাইল উপজেলার বাড়িউড়া থেকে একটি মোটরসাইকেলে সুমনকে চালকের আসনে বসিয়ে লোকমান ও তুহিন বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী চান্দুরা এলাকার উদ্দেশে রওনা দেন। অন্যদিকে চান্দুরা থেকে একটি মোটরসাইকেলে সরাইল বিশ্বরোডের উদ্দেশে রওনা হন আকরাম ও মনিরুজ্জামান।
ঢাকা–সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
একই সময় সরাইল বিশ্বরোড মোড় থেকে ছেড়ে আসা হবিগঞ্জের মাধবপুরগামী একটি অটোরিকশা পেছন থেকে মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থালেই পাঁচজন নিহত হন। তবে একজন উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের উদ্ধার করে। তাদের কারো মাথায় হেলমেট ছিল না বলে স্থানীয়রা জানান।
সরাইল বাড়িউড়া গ্রামের লোকজন জানান, লোকমান, সুমন ও তুহিন কয়েক মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। ১৭ দিন আগে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে লোকমান বিয়ে করেছিলেন। ১০-১৫ দিনের মধ্যে তিনজনেরই সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশারচালক ও যাত্রীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহত কারো মাথায় হেলমেট ছিল না। তাই দ্রুতই তাঁরা নিহত হয়েছেন বলে মনে করছেন ওসি।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে