
বাংলা একাডেমির ফোকলোর উপবিভাগের উদ্যোগে দিনব্যাপী ফোকলোর প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফোকলোরের গবেষণা, ফিল্ডওয়ার্ক, তথ্যসংগ্রহ, নথিভুক্তকরণ, বিশ্লেষণ, সংরক্ষণ ও প্রকাশনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দিতে এই কর্মশালা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৪৫ বছর হতে হবে এবং ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া স্বীকৃত কোনো জার্নালে ফোকলোর বিষয়ে ন্যূনতম একটি গবেষণা-প্রবন্ধ অথবা একটি গবেষণা-গ্রন্থ থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের সঙ্গে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের অনুলিপি, প্রকাশিত প্রবন্ধের বা গ্রন্থের ইনার পেজের অনুলিপি যুক্ত করতে হবে।
প্রার্থীরা ডাক, কুরিয়ার বা সরাসরি ‘উপপরিচালক, ফোকলোর উপবিভাগ, বাংলা একাডেমি, ঢাকা-১০০০’ এই ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন।
এছাড়া [email protected] এই ই-মেইল অথবা নির্দিষ্ট গুগল ফর্মের (https://forms.gle/tobvMFqZSeia5Cz56) মাধ্যমেও আবেদন করা যাবে।
এই প্রশিক্ষণ কর্মশালা আগামী ২০ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে অনুষ্ঠিত হবে।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১৮ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৩০ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
৪১ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে