স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে ওই শিক্ষিকাকে জুতাপেটা করা বিএনপি নেতা শাহাদ আলী এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। তার নামে আগে থেকে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।
জানা যায়, বৃহস্পতিবার একটি তাফসির মাহফিলের চাঁদা নিতে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে যান স্থানীয় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীনসহ বেশ কিছু নেতাকর্মী। এ সময় শিক্ষিকা আলেয়া খাতুন হীরার সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়।
আলেয়া খাতুনের অভিযোগ, এ সময় অভিযুক্ত শাহাদ আলী তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করলে তিনি ক্ষুব্ধ হয়ে চড় মারেন। এর পর শাহাদ আলী ওই শিক্ষিকাকে জুতাপেটা ও চুল ধরে টানাহেঁচড়া করেন। এমনকি অধ্যক্ষ আব্দুর রাজ্জাককেও মারধর করা হয়। কলেজ কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো মামলা করেনি।
এই ঘটনার পর শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে অধ্যক্ষ ও ওই শিক্ষিকার অপসারণের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। উদ্ভূত পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. আছাদুজ্জামান রোববার কলেজ পরিদর্শনে যান। তিনি শিক্ষিকা আলেয়া খাতুনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। আছাদুজ্জামান জানান, উচ্ছৃঙ্খল আচরণের জন্য তাকে বরখাস্ত করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, স্থানীয় ওই চক্র কলেজের পুকুর ইজারা নিয়ে পান চাষ করলেও কোনো অর্থ পরিশোধ করে না। উল্টো দফায় দফায় এসে নানা কথা বলে চাঁদা নিয়ে যায়। মামলা না করার বিষয়ে অধ্যক্ষ বলেন, ‘মামলা করলে এখানে টেকা যাবে না।’
এদিকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, অধ্যক্ষ থানায় এসে জিডি করতে রাজি হননি। তবে তিনি জানান, শিক্ষিকাকে জুতাপেটা করা শাহাদ আলীর বিরুদ্ধে আগেই একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানার বিষয় জানতে পেরে পুলিশসহ অন্যান্য বাহিনী তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
অন্যদিকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হলেও অভিযুক্ত শাহাদ আলীর কোনো পদ না থাকায় তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে