স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গা জীবননগর ও দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে এক যুবক ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে মারা গেছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এসব ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার জীবননগরে তামাকের খড়ি গোছানোর সময় বজ্রপাতে রাসেল হোসেনে (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মৃত রেজাউলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ।
জানা গেছে, দুপুর ১২টার দিকে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন রাসেল। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক নাফিসা আনজুম হিমু জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
বিকেলে রাসেল হোসেনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের হাতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ ২৫ হাজার টাকা ও শুকনো খাবার তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল।
এদিকে জেলার দামুড়হুদায় বজ্রপাতে মারা গেছে স্কুলছাত্র আজিম উদ্দীন (১৪)। সে উপজেলার দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে এবং দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। দুপুর ১২টার দিকে মাঠে বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানায় তার পরিবার। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

আজিমের বাবা তাজিমুল ইসলাম বলেন, ‘ছেলেটি আমাকে খাবার দিয়ে ফেরার সময় হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হয়। সে ‘আব্বা’ বলে একবার ডাক দিয়েই মাটিতে পড়ে যায়।’ বৃহস্পতিবার বাদ আসর পারকৃষ্ণপুর ঈদগাহ মাঠে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
এছাড়া ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার বাথানগাছি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মিজানুর রহমান পিলুর স্ত্রী।
পুলিশ ও গৃহবধূর স্বজনরা জানান, দুপুরে ঝড়বৃষ্টির মধ্যে রোজিনা গরুকে খাবার দিতে গোয়াল ঘরে গেলে পাশের একটি নারকেল গাছে বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী রমজন আলী বলেন, বজ্রপাতে নারকেল গাছটির গায়ে অসংখ্য ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে।
মহেশপুর থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে