স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চার নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টা থেকে শনিবার দুপুর পর্যন্ত বাড্ডা, মিরপুর, ডেমরা ও যাত্রাবাড়ী এলাকা থেকে লাশগুলো উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন– বাড্ডা থানার আফতাবনগরের বাসিন্দা সুবর্ণা আক্তার, মিরপুর ১০ নম্বরের শিক্ষার্থী সানজিদা ইসলাম মিম, কোনাপাড়া আদর্শবাগের আশা আক্তার ও ডেমরার পূর্ব বক্সনগরের বাসিন্দা কোহিনূর।
পুলিশ বলছে, চারটি ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণে জানতে চার নারীর ময়নাতদন্ত করা হবে। হত্যার প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, চার নারীর স্বজনের ভাষ্য, পারিবারিক ঝামেলাসহ নানা কারণে তারা আত্মহত্যা করেছেন।
বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা জানান, আফতাবনগর থেকে সুবর্ণার লাশ উদ্ধার করা হয়। তাঁর গ্রামের বাড়ি নাটোরের সিংড়া। স্বামী আজহারুল ইসলামের সঙ্গে তিনি আফতাবনগরের বাঘাপুরে ভাড়া থাকতেন। সুবর্ণার আগের সংসারে এক ছেলে রয়েছে। তাঁকে নিয়ে দাম্পত্য কলহ চলছিল। আজহারুল জানিয়েছেন– শুক্রবার রাত দেড়টার দিকে ঝগড়ার এক পর্যায়ে সুবর্ণা গলায় ফাঁস নেয়। এ বিষয়ে হেফাজতে নিয়ে আজহারুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মিরপুর ১০ নম্বর থেকে সানজিদা ইসলাম মিম নামে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর ভাই সাখাওয়াত হোসেন জানান, পারিবারিক বিষয়ে অভিমান করে মিম শনিবার সকালে নিজ কক্ষের সিলিং ফ্যানে ফাঁস নেয়। বরগুনার চাঁদখালি এলাকায় বাড়ি বলে জানান তিনি।
যাত্রাবাড়ী থানার এসআই আশরাফুজ্জামান জানান, শুক্রবার কোনাপাড়া আদর্শবাগের বাসা থেকে আশা আক্তারের লাশ উদ্ধার করা হয়। তাঁকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।
আশার ভাই আকাশ আহমেদ জানান, তাঁর বোন বিউটি পার্লারে চাকরি করতেন। প্রথম সংসারে মেয়ে রয়েছে। বিচ্ছেদের পর দেলোয়ারকে বিয়ে করেন। শুক্রবার গভীর রাতে বাসায় গলায় ফাঁস দেওয়া আশাকে পাওয়া যায়। এছাড়া ডেমরার পূর্ব বক্সনগর থেকে শুক্রবার রাতে কোহিনূরের লাশ উদ্ধার করে ডেমরা থানার পুলিশ। তাঁর বাড়ি খুলনার কয়রায়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে