স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে ২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানকে নিয়ে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে আসেন প্রধানমন্ত্রী।
পরে তিনি ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি ছাত্রী হোস্টেল নির্মাণ-সংক্রান্ত উপস্থাপনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। তিনি প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। পরে ক্যাম্পাস প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ করেন।
এ ছাড়া ডিএমসি-ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

.png)
-b767e3-256x144.webp)
কক্সবাজারের উখিয়া ও রামুর বিভিন্ন হোটেল ও রিসোর্টে অবস্থানরত চীনা নাগরিকদের পাসপোর্ট ও ভিসা যাচাই করতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিপুলসংখ্যক মোবাইল ফোন ও কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
৪ ঘণ্টা আগে-bee5de-256x144.webp)
কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন বঙ্গোপসাগর ও বাঁকখালী নদীর মোহনায় ‘আইল্যান্ড গার্ল’ নামের একটি হাউজবোট ডুবে গেছে। এতে নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্য ছিলেন।
৪ ঘণ্টা আগে-988e5c-256x144.webp)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিংয়ের ঘটনায় ১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাস্তির মধ্যে রয়েছে অর্থদণ্ড, হল ও ক্লাস থেকে সাময়িক বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা।
৪ ঘণ্টা আগে-2e0069-256x144.webp)
ফরিদপুরের পশ্চিম আলীপুরে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের প্রধান সংযোগের তার, এসির তার ও বাইরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে চুরির বিষয়টি তার নজরে আসে। পরে পুলিশকে বিষয়টি জানান।
৫ ঘণ্টা আগে-988e5c-256x144.webp)