স্ট্রিম সংবাদদাতা
-b767e3-720x405.webp)
কক্সবাজারের উখিয়া ও রামুর বিভিন্ন হোটেল ও রিসোর্টে অবস্থানরত চীনা নাগরিকদের পাসপোর্ট ও ভিসা যাচাই করতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিপুলসংখ্যক মোবাইল ফোন ও কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) উখিয়া ও রামু থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুর রহমান স্ট্রিমকে বলেন, ‘বিভিন্ন হোটেলে ১২৮ জন চীনা নাগরিক অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাঁদের অনেকে চলে যান। বর্তমানে ১৫ জনকে পাওয়া গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট ব্যবহারের সরঞ্জাম এবং প্রায় এক হাজার মোবাইল ফোন পাওয়া গেছে।
কক্সবাজারের একটি গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার উখিয়া ও রামু থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাঁচটি হোটেল ও রিসোর্টে অবস্থানরত মোট ১২৮ জন বিদেশি নাগরিকের তথ্য যাচাই করা হয়। এর মধ্যে অর্কিড ব্লু হোটেলে ৬১ জন, ড্রিম হলিডে রিসোর্টে ২৬ জন, ইনানি রয়্যাল রিসোর্টে ২৭ জন, মেরিনস বীশ ভিলাহ রিসোর্টে ৮ জন এবং এলিয়াস ব্রাদার্স রিসোর্টে ৬ জন ছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, এসব ডিভাইসের কিছু অবৈধ ভিওআইপি ব্যবসা, অনলাইন জুয়া অথবা সীমান্তবর্তী এলাকায় উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে। তবে উদ্ধার হওয়া ডিভাইসগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডিভাইসগুলোর মালিকানা ও ব্যবহার, সংশ্লিষ্ট নাগরিকদের ভিসার বৈধতা, বাংলাদেশে অবস্থানের উদ্দেশ্য ও কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা জানিয়েছেন, এসব ইলেকট্রনিক ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা থেকে একটি দল কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধার হওয়া সরঞ্জাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে সন্দেহজনক বিষয়গুলো যাচাই করা হচ্ছে।
তবে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ‘এটি কোনো অভিযান নয়, যাচাই-বাছাই প্রক্রিয়া। বিদেশি নাগরিকরা আমাদের দেশে কাজ করেন। তাঁদের পাসপোর্ট ও ভিসার মেয়াদ আছে কি না, তা যাচাই করতে ঢাকা থেকে একটি দল এসেছিল। তাঁদের সঙ্গে আমরাও উখিয়ার তিন-চারটি হোটেলে গিয়েছি। কাগজপত্র যাচাই করে সব ঠিক পাওয়ায় আমরা ফিরে এসেছি।’
-b767e3-480x270.webp)

.png)
-bee5de-256x144.webp)
কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন বঙ্গোপসাগর ও বাঁকখালী নদীর মোহনায় ‘আইল্যান্ড গার্ল’ নামের একটি হাউজবোট ডুবে গেছে। এতে নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্য ছিলেন।
১ ঘণ্টা আগে-988e5c-256x144.webp)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিংয়ের ঘটনায় ১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাস্তির মধ্যে রয়েছে অর্থদণ্ড, হল ও ক্লাস থেকে সাময়িক বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা।
১ ঘণ্টা আগে-2e0069-256x144.webp)
ফরিদপুরের পশ্চিম আলীপুরে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের প্রধান সংযোগের তার, এসির তার ও বাইরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে চুরির বিষয়টি তার নজরে আসে। পরে পুলিশকে বিষয়টি জানান।
২ ঘণ্টা আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র্যাগিংয়ের অভিযোগে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) অভিযুক্ত শিক্ষার্থীদের নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে-2e0069-256x144.webp)