স্ট্রিম সংবাদদাতা
-2e0069-720x405.webp)
ফরিদপুরের পশ্চিম আলীপুরে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের প্রধান সংযোগের তার, এসির তার ও বাইরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে চুরির বিষয়টি তার নজরে আসে। পরে পুলিশকে বিষয়টি জানান।
এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন ফজলুর রহমান বাবু।
ফজলুর রহমান বাবু জানান, এটি তার জন্মস্থান হলেও বর্তমানে পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তবে মাঝেমধ্যে ফরিদপুরের বাড়িতে আসেন। ‘কামরাঙ্গা’ নামের ওই বাসভবনের ভেতরে রয়েছে একটি দোতলা ভবন ও বাগান। সর্বশেষ ২০ থেকে ২৫ দিন আগে তিনি সেখানে গিয়েছিলেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। এ ছাড়া বাইরে থাকা বেশ কিছু মালামালও চুরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি চোরের উপদ্রব বেড়েছে, যা দুঃখজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে আমরা শঙ্কিত।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, ফজলুর রহমান বাবু থানায় সাধারণ ডায়েরি করেছেন। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
-2e0069-480x270.webp)

.png)
-b767e3-256x144.webp)
কক্সবাজারের উখিয়া ও রামুর বিভিন্ন হোটেল ও রিসোর্টে অবস্থানরত চীনা নাগরিকদের পাসপোর্ট ও ভিসা যাচাই করতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিপুলসংখ্যক মোবাইল ফোন ও কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
২৫ মিনিট আগে-bee5de-256x144.webp)
কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন বঙ্গোপসাগর ও বাঁকখালী নদীর মোহনায় ‘আইল্যান্ড গার্ল’ নামের একটি হাউজবোট ডুবে গেছে। এতে নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্য ছিলেন।
৩৩ মিনিট আগে-988e5c-256x144.webp)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিংয়ের ঘটনায় ১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাস্তির মধ্যে রয়েছে অর্থদণ্ড, হল ও ক্লাস থেকে সাময়িক বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা।
১ ঘণ্টা আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র্যাগিংয়ের অভিযোগে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) অভিযুক্ত শিক্ষার্থীদের নোটিশ দেওয়া হয়।
১ ঘণ্টা আগে-988e5c-256x144.webp)