স্ট্রিম প্রতিবেদক

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে বসানো ‘হেয়ারকাট’ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজনে তাঁর জমানো মূল অর্থ তুলতে পারবেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শামসুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়– সাক্ষাতের সময় গভর্নর বলেছেন, সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না বলে ঘোষণা দিয়েছেন। ফলে সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে, তাদের আমানতের ওপর কোনো হেয়ারকাট থাকবে না।
আমানতে ‘হেয়ারকাট’ হলো– গুরুতর ব্যাংকিং সংকট বা ঋণ পুনর্গঠনের সময় আমানতের মূল্য আংশিক কমানো। আন্তর্জাতিক রীতি মেনে বাংলাদেশ ব্যাংক সংকটে পড়া পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০২৪ ও ২০২৫ সালের আমানতে হেয়ারকাটের সিদ্ধান্ত দেয়।
তবে গত ৮ জুলাই সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আমানতে হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দেন। তিনি বলেছিলেন, আমানতকারীরা তাদের টাকা সুদসহ ফেরত পাবেন। তবে এজন্য একটু ধৈর্য ধরতে হবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। এজন্য ব্যাংকটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ৩০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক একটি পূর্ণাঙ্গ ব্যাংক রেজল্যুশন স্কিম চালু করে। এতে একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতের অগ্রাধিকারভিত্তিক উত্তোলন এবং অবশিষ্ট অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়ার প্রক্রিয়া নির্ধারণ করা হয়। ব্যাংকগুলো হলো– ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

.png)

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাত আগে থেকেই কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে। এর মধ্যেই বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ সংকট তীব্র হয়েছে। এতে বড়সড় ধাক্কা খেয়েছে পোশাক খাত। এখন পর্যন্ত বৈদেশিক ক্রয়াদেশে এর নেতিবাচক প্রভাব প্রকট না হলেও সংকট বেশিদিন চললে অদূর ভবিষ্যতে বড়সড় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ সীমান্ত হাট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, গত দেড় বছরে কিছু প্রতিবন্ধকতা দুই দেশের প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্যে কিছুটা ধীরগতি এসেছে। সমস্যা চিহ্নিত করে এই বাণিজ্য আরও সহজ ও কা
২১ ঘণ্টা আগে
বাধ্যতামূলকভাবে চালুর মাত্র দুই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস লেনদেনের একক প্ল্যাটফর্ম বাংলা কিউআর-এ দৈনিক লেনদেন ১১০ কোটি টাকা ছাড়িয়েছে। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ আগস্ট ২০২৬
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনলাইনে কর রিটার্ন দাখিল বা ‘ই-রিটার্ন’ সিস্টেমের নিরাপত্তা ও কারিগরি ঝুঁকি নিয়ে সতর্ক করেছে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সিনেসিস আইটি। কোনো সমান্তরাল ‘ডিজাস্টার রিকভারি (ডিআর) সাইট’ না থাকা, পুরোনো হার্ডওয়্যারের কার্যকাল শেষ হওয়ার মতো তথ্যও দিয়েছে।
২৩ আগস্ট ২০২৬