স্ট্রিম সংবাদদাতা
-bee5de-720x405.webp)
কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন বঙ্গোপসাগর ও বাঁকখালী নদীর মোহনায় ‘আইল্যান্ড গার্ল’ নামের একটি হাউজবোট ডুবে গেছে। এতে নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্য ছিলেন। স্থানীয়দের সহায়তায় বাবা, মা ও বড় ছেলেকে জীবিত উদ্ধার করা গেলেও পরিবারের ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোর এখনো নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ঢেউয়ের আঘাতে হাউজবোটটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরের নাম জং (১৬)। ওই পরিবারের বাকি সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে কক্সবাজারের একটি ডকে এডওয়ার্ড নামে এক ব্যক্তি হাউজবোটটি নির্মাণের কাজ দেন। প্রায় ছয় মাস আগে সেটি প্রস্তুত হলে নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। পরে সোনাদিয়ায় জলদস্যুদের কবলে পড়ে হাউজবোটটি ক্ষতিগ্রস্ত হলে সেটি মেরামত করা হয়।
সোমবার (২৪ আগস্ট) কক্সবাজারের জেটিঘাট থেকে পরিবারের চার সদস্যকে নিয়ে আবারও নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আলবার্ট। মঙ্গলবার সকালে নাজিরারটেক মোহনায় পৌঁছালে প্রতিকূল আবহাওয়ায় বড় ঢেউয়ের আঘাতে হাউজবোটটি উল্টে যায়। এতে হাউজবোটটি ডুবে যাওয়ার পাশাপাশি নিখোঁজ হয় কিশোর জং।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী দিদারুল ইসলাম রুবেল বলেন, ‘সকালে ব্যবসায়িক কাজে নাজিরারটেকে আসি। কিছুক্ষণ পর দেখি একটি হাউজবোট ঢেউয়ের আঘাতে উল্টে যাচ্ছে। আমরা অন্য একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। কিন্তু সঙ্গে থাকা তার ছেলেকে উদ্ধার করা যায়নি। পরে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার স্টেশন ইনচার্জ দোলন আচার্য বলেন, কোস্টগার্ড, স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিনজনকে নিরাপদে রাখা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
-bee5de-480x270.webp)

.png)
-b767e3-256x144.webp)
কক্সবাজারের উখিয়া ও রামুর বিভিন্ন হোটেল ও রিসোর্টে অবস্থানরত চীনা নাগরিকদের পাসপোর্ট ও ভিসা যাচাই করতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিপুলসংখ্যক মোবাইল ফোন ও কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে-988e5c-256x144.webp)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিংয়ের ঘটনায় ১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাস্তির মধ্যে রয়েছে অর্থদণ্ড, হল ও ক্লাস থেকে সাময়িক বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা।
১ ঘণ্টা আগে-2e0069-256x144.webp)
ফরিদপুরের পশ্চিম আলীপুরে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের প্রধান সংযোগের তার, এসির তার ও বাইরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে চুরির বিষয়টি তার নজরে আসে। পরে পুলিশকে বিষয়টি জানান।
২ ঘণ্টা আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র্যাগিংয়ের অভিযোগে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) অভিযুক্ত শিক্ষার্থীদের নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে-2e0069-256x144.webp)