স্ট্রিম প্রতিবেদক

যুবসমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তরুণদের মাদকের গ্রাস থেকে রক্ষা করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের সামনে এখন বড় সমস্যা হচ্ছে মাদক। কতজনকে ধরব, কতজনকে চিকিৎসা দেব বা কাউন্সেলিং করব? আমাদের সক্ষমতা ও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এই সমস্যার সমাধানে বিকল্প পথ খুঁজতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক শক্তি ইতিবাচক খাতে ব্যবহারের সুযোগ দিতে হবে। এর অন্যতম প্রধান মাধ্যম হলো খেলাধুলা ও সংস্কৃতি। অথচ ঢাকা শহরসহ সারা দেশেই এখন খেলার মাঠের সংকট তৈরি হয়েছে, যার নিরসন প্রয়োজন।
তরুণদের শক্তিকে কাজে লাগাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোমধ্যে “নতুন কুঁড়ি” স্পোর্টস ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চালু করেছি। সম্প্রতি শেষ হওয়া একটি শিক্ষা বিভাগীয় ইভেন্টে সারা দেশের প্রায় ২২ লক্ষ ছেলেমেয়ে অংশ নিয়েছে। দল-মত নির্বিশেষে সকল পরিবারের সন্তানরা যুক্ত হয়েছে। দুঃখের বিষয়, এত বড় আয়োজন আমাদের দেশের সংবাদমাধ্যমগুলোতে গুরুত্ব পায়নি।’
কেবল খেলাধুলা নয়, বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণদের মেধা বিকাশের জন্য জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিত উদ্ভাবনী মেলা বা সায়েন্স ফেয়ার আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের নির্দিষ্ট কিছু দিন, যেমন ১৬ ডিসেম্বর বা ২১ ফেব্রুয়ারি ছাড়া কেন সারা বছর সাংস্কৃতিক বা বিতর্ক প্রতিযোগিতা হয় না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যুবসমাজকে সুস্থ ধারায় ফেরাতে এসব চর্চা বছরজুড়ে চালু রাখার তাগিদ দেন তিনি।
মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন জাতীয় গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

.png)

সারা দেশে পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা চালাতে পারে– এমন তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমানে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
১ ঘণ্টা আগে
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় গত ১১ দিন ধরে সংকট চলছে। বাসাবাড়িতে চুলা জ্বলছে না। শিল্পকারখানার উৎপাদন অর্ধেকে নেমে গেছে। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং প্রায় তিন হাজার মেগাওয়াটে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে এলএনজি টার্মিনাল সচলে অপেক্ষা বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২ ঘণ্টা আগে
স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই মাস আগে স্থানীয় একটি চুন কারখানার অবৈধ সংযোগের চেষ্টায় পাইপ ফেটে যায় বলে। এই বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হলেও, তারা কোনো ব্যবস্থা নেয়নি।
৩ ঘণ্টা আগে