স্ট্রিম প্রতিবেদক

বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা জানিয়েছে, এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো বার্তায় পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি-সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।
শনিবার রাতে সাংবাদিকদের একই কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বর্তমানে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি না করে দায়িত্বশীলভাবে তথ্য প্রচার করা প্রয়োজন। এই ধরনের ভিত্তিহীন সংবাদ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি করতে পারে।
এই কারণে গ্যাসের মূল্য বৃদ্ধি-সংক্রান্ত প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি। বলেন, এই ধরনের বিষয়ে সঠিক তথ্যের জন্য সবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা বা সরকারি সূত্রের ওপর নির্ভর করা উচিত।
পেট্রোবাংলা সংশ্লিষ্ট সব পক্ষকে এই ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, গ্যাসের মূল্য সমন্বয়-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে, তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
দেশে দীর্ঘদিন ধরে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা বাড়ছে। দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে আসায় চাহিদা মেটাতে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে। ফলে গ্যাস খাতে ভর্তুকির পরিমাণও বেড়েছে।
কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনালটি গত ২১ জুলাই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যায়। টার্মিনালটি পুরোপুরি সচল করতে আগামী ১০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। তবে এর আগেই পরিস্থিতি কিছুটা সামাল দিতে অক্ষত বয়লারটি চালুর চেষ্টা চলছে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন স্ট্রিমকে বলেন, টার্মিনালটিতে দুটি বয়লার রয়েছে। এর একটিতে অগ্নিকাণ্ড থেকে হওয়া কারিগরি ত্রুটির কারণে পুরো টার্মিনাল বন্ধ রাখা হয়েছে। চলতি সপ্তাহে একটি বয়লার চালু করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
তিনি বলেন, আমরা বলতে পারি– আগামী তিন-চার দিনের মধ্যে টার্মিনাল চালু করা যাবে এবং দৈনিক প্রায় ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু সম্ভব হবে। পরের সপ্তাহে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে সচল হতে পারে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৮ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৮ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৯ ঘণ্টা আগে