স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর পবা উপজেলায় কন্যাশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর রুকন ওমর ফারুককে (৩৮) পুলিশে দিয়েছে স্থানীয়রা। ১৯ দিন আগের এই ঘটনায় শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাকারমাথা এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
ওমর ফারুক বড়গাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গ্রাম্য এই চিকিৎসকের ভাই আবু বকর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।
পবা থানার ওসি আব্দুল মতিন জানান, খবর পেয়ে তাঁরা ওমর ফারুককে আটক করেন। শিশুর মা-চাচিসহ পরিবারের সদস্য থানায় এসেছেন। মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে রোববার আসামিকে আদালতে পাঠানো হবে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিশুর মায়ের অভিযোগ, ওমর ফারুকের বাবা মজিবুর রহমানকে বিষয়টি জানানো হয়েছিল। তিনি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে বলেন। কিন্তু হঠাৎ শুক্রবার এলাকার লোকজন জানতে পেরে ওমর ফারুককে ধরে পুলিশে দেয়। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ওমর ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান মিলন বলেন, ‘ওমর ফারুক দলের রুকন। যতদূর জেনেছি– ঘটনাটি বেশ আগের এবং দুই পরিবারের মধ্যে মীমাংসা হয়েছে। এখন বিএনপির লোকজন ঘটনাটি বড় করছেন এবং তারাই পুলিশ ডেকে ওমর ফারুককে তুলে দিয়েছেন।’
আগে কেন ব্যবস্থা নেননি– প্রশ্নে তিনি বলেন, ‘আমি ঘটনাটি আজই জেনেছি। দায়িত্বশীলদের জানিয়েছি। এখন তদন্ত হবে। তাতে দোষী হলে ওমর ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওমর ফারুক চিকিৎসার পাশাপাশি বাড়ির সঙ্গে ফার্মেসির ব্যবসা করেন। তিনি স্ত্রীকে নিয়ে বাড়িতে শিশুদের প্রাইভেট পড়ান। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১২ জুলাই শিশুটি পড়তে গেলে কৌশলে তাকে যৌন হয়রানি করেন ওমর ফারুক। পরে বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি করে। একপর্যায়ে মাকে সব জানায়।
থানা থেকে মেয়েটির চাচি ফোনে স্ট্রিমকে বলেন, ‘ওমর ফারুকের পরিবার বিষয়টি মীমাংসা করার জন্য বারবার প্রতিশ্রুতি দিলেও করেনি। এরই মধ্যে তারা সবখানে ছড়িয়েছে– ৬ লাখ টাকা নিয়ে আমরা মীমাংসা করেছি। এটি মিথ্যা। পরিবারটির কারও সঙ্গে আমাদের সরাসরি কোনো কথা কিংবা বৈঠক হয়নি। প্রতিকারের জন্যই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি।’

.png)

দেশব্যাপী থ্যালাসেমিয়া রোগীদের জন্য জাতীয় ডেটাবেজ তৈরির আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবসের অনুষ্ঠানে এই তাগিদ দেন তিনি।
৭ মিনিট আগে
সারা দেশে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার (৩১ জুলাই) মুন্সিগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের ফুলহার গ্রামে ধলেশ্বরী নদীর তীরে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরস্থান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
৩১ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের কাছে স্বদেশে ফেরার দাবি জানিয়েছেন শরণার্থীরা।
১ ঘণ্টা আগে
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে জালিয়াতির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জুলফিকার আলী সম্প্রতি ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
২ ঘণ্টা আগে