স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভারস আইজবস। এ সময় তাঁদের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে এক বার্তায় জামায়াত জানিয়েছে, আলোচনার শুরুতেই ইভারস আইজবস বিরোধীদলীয় নেতাকে তাঁর ইতিবাচক ভূমিকার জন্য ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষণ প্রতিবেদন ডা. শফিকুর রহমানের হাতে তুলে দেন তিনি।
ইলেকশন অবজারভেশন মিশন এ সময় জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিরোধীদলীয় নেতার কাছে তথ্য জানতে চায়। জবাবে জামায়াত আমির জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট ও গণভোটসহ বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি বিভিন্ন সংস্কারের বিষয়ে একমত হলেও পরবর্তীতে তা বাস্তবায়নে টালবাহানা করছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে রাজনৈতিক নেতৃত্বের ওপর জনগণ আস্থা হারিয়ে ফেলতে পারে বলে তিনি মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের নেতাকর্মীদের সহিংসতা, বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য এবং জামায়াতের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে, ইইউর প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করা, রাজনৈতিক ভারসাম্য এবং প্রয়োজনীয় সংস্কারের ওপর জোর দেন। একই সঙ্গে তাঁরা আগামী নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে বেশ কিছু সুপারিশ সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন।
ইইউ প্রতিনিধিদলে আরও ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস, লিগ্যাল অ্যানালিস্ট ইরিনি মারিয়া গোওনারি এবং রায়ান ইসলাম। বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৫ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
৪৪ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে