স্ট্রিম সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তিন ছাত্র সংগঠনের সংঘর্ষের পর এবার একই স্থানে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে।
এর আগে মঙ্গলবার জবিতে ছাত্রদল-শিবির-ছাত্র শক্তির ত্রিমুখী সংঘর্ষ হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একদিনের ছুটি শেষে আজ বৃহস্পতিবার ক্যাম্পাস খুলেছে।
এদিন একই স্থানে কাছাকাছি সময়ে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে তিনটি সংগঠন। দুপুর ১২টায় রফিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অ্যাম্বুলেন্স হস্তান্তর কর্মসূচি আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। একই সময়ে নেতাকর্মীদের ওপর হামলা ও ‘মবতন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে শাখা ছাত্রদল।
এ ছাড়া সোহরাওয়ার্দী কলেজের সামনে জবির এক শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’ নামে একটি প্লাটফর্ম।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক অধ্যাপক নাসির উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একই স্থানে ও একই সময়ে তিনটি সংগঠন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভেতরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো। বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে এ সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হলো।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে