স্ট্রিম প্রতিবেদক

হাসপাতাল ভবন থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার স্বামী সাইফুল্লাহর একদিনের রিমান্ড পেয়েছে পুলিশ। শনিবার (১৩ জুন) আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রেজানুর রহমান।
তিনি জানান, নিহতের পরিবারের করা মামলায় সাইফুল্লাহকে গ্রেপ্তার করে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার (১২ জুন) দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলার ৮১৩ নম্বর কেবিনের বারান্দা থেকে নিচে পড়ে যান আসমা ঝিলিক।
পুলিশ জানায়, ফুড পয়জনিংয়ে অসুস্থ হয়ে সাইফুল্লাহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আসমা স্বামীর সঙ্গে ছিলেন। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ খবর পেয়ে ওই দিন বিকেলে ঝিলিকের মরদেহ উদ্ধার করে ধানমন্ডি থানা পুলিশ।
ঘটনাকে আত্মহত্যা বলা হলেও আসমার পরিবারের অভিযোগ করছে এটি পরিকল্পিত । নিহতের বোন রেশমি আক্তার লোপা ফেসবুকে অভিযোগ করে লিখেছেন, ‘আমার কলিজার টুকরা বোনকে শুক্রবার দুপুর দেড়টায় ওর হাজব্যান্ড ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলের ৮ তলা থেকে ফেলে দিয়েছে। তার কিছুক্ষণ আগেই আমার বোনের সঙ্গে ভিডিও কলে স্বাভাবিক কথা ও গল্প হয়েছে।’
এসআই তুলি মণ্ডল জানান, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে, শুক্রবার বাড্ডার আফতাবনগরে একটি আটতলা ভবনের সামনে থেকে মনিকা আক্তার (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা জানান, মানসিক হতাশাগ্রস্ততা থেকে ওই ভবনের ওপর থেকে লাফিয়ে পড়ে মনিকা মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতের চাচাতো ভাই আমিরুল ইসলাম জানান, মনিকা দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর স্বামী লিটন মিয়া ওই ভবনের কেয়ারটেকার হিসেবে কর্মরত। ঘটনার আগের দিন লিটন জমিসংক্রান্ত কাজে গ্রামের বাড়ি গিয়েছিলেন।
পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদন সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩১ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে