স্ট্রিম প্রতিবেদক

প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর। সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ে এই দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং রিক্রুটিং এজেন্সির নিবন্ধন সহজ করার আহ্বান জানান প্রবাসীকল্যাণমন্ত্রী।
তিনি বলেন, ‘সৌদি দূতাবাসে রিক্রুটিং এজেন্সিগুলোর নিবন্ধন প্রক্রিয়া সহজ করা এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনা প্রয়োজন। দক্ষ জনশক্তি নিয়োগে দক্ষতা যাচাইকরণ প্রোগ্রামের পরিধি বাড়ানো দরকার। পাশাপাশি বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে সৌদির মানদণ্ডে আধুনিকায়ন ও যৌথ তদারকিতে পরিচালনা করা দরকার।’
এ সময় আরিফুল হক যাচাই করা কর্মীদের জন্য ডিজিটাল ডাটাবেজ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসঙ্গে প্রথাগত শ্রমিকের পাশাপাশি উচ্চপদস্থ বা হোয়াইট কলার চাকরিতে কর্মী নেওয়ার অনুরোধ জানান মন্ত্রী।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত কর্মীদের ওপর বেআইনিভাবে আকামা ফি চাপিয়ে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, এই খরচ নিয়োগকারী কর্তৃপক্ষের বহন করার নিয়ম। নিয়ম অমান্য করা সৌদি রিক্রুটিং এজেন্সিগুলোকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা রয়েছে সৌদি আরবের। রাষ্ট্রদূত জানান, বর্তমানে ২৫০ জন শিক্ষার্থী সুবিধা পাচ্ছেন যা ভবিষ্যতে ৫০০ জনে উন্নীত করা হবে।
বৈঠকে উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

.png)

সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গত ৫ আগস্ট উদ্বোধন হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তবে বিজ্ঞপ্তি দিয়েও এখনো নিয়োগ দেওয়া হয়নি কোনো কর্মকর্তা-কর্মচারী। ফলে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবী) আর অতিরিক্ত দায়িত্বে আসা লোক দিয়ে চলছে গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি।
১ ঘণ্টা আগে
সর্বশেষ সিনেট অধিবেশন হয়েছে ১০ বছর আগে। এরপর সরকার পতনসহ বিশ্ববিদ্যালয়ের ভেতরে–বাইরে নানা পরিবর্তন ঘটে গেছে। গত বছরের শেষদিকে দীর্ঘ অচলায়তন ভেঙ্গে ছাত্র সংসদের নির্বাচনও হয়েছে। কিন্তু সিনেট অধিবেশন হয়নি, হওয়ার কোন লক্ষণও দেখছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
৩ ঘণ্টা আগে