স্ট্রিম প্রতিবেদক

কর ব্যবস্থায় ‘ন্যায্যতা প্রতিষ্ঠা’ ও ‘বৈষম্য দূর করতে’ আগামী অর্থবছরের (২০২৬-২৭) বাজেটে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিদ্যমান ‘সারচার্জ’ বা মাশুল ব্যবস্থা পুরোপুরি বাতিল করে এর স্থলে ‘সম্পদ কর’ চালুর পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে দলিল মূল্যের বদলে সম্পদের প্রকৃত বাজারমূল্য বা মৌজামূল্যের ভিত্তিতে কর আদায় করা হবে।
ইতোমধ্যে এই সংক্রান্ত আইন ও বিধিমালার একটি খসড়া প্রস্তুত করেছে এনবিআর। সরকারের উচ্চপর্যায়ের চূড়ান্ত অনুমোদন পেলেই এটি বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।
এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা ও চট্টগ্রামের অভিজাত এলাকা—বিশেষ করে গুলশান, বারিধারা, বনানী, ধানমন্ডি, আগ্রাবাদ ও খুলশীসহ বিভাগীয় শহরের উচ্চবিত্তদের প্রগতিশীল করের আওতায় আনতেই এই উদ্যোগ। নতুন নিয়মে করযোগ্য সম্পদের ন্যূনতম সীমা আগের মতোই ৪ কোটি টাকা রাখা হয়েছে। তবে গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসবে। নতুন কাঠামো অনুযায়ী, সম্পদের মূল্য ৪ থেকে ১০ কোটি টাকার মধ্যে হলে ০ দশমিক ৫০ শতাংশ, ১০ থেকে ২০ কোটির মধ্যে হলে ১ শতাংশ, ২০ থেকে ৫০ কোটির ক্ষেত্রে ১ দশমিক ৫০ শতাংশ এবং ৫০ কোটির বেশি হলে ২ শতাংশ হারে ‘সম্পদ কর’ আরোপিত হবে।
তবে এই নতুন কর কোনোভাবেই করদাতার মূল প্রদেয় আয়করের চেয়ে বেশি হবে না। কর কর্মকর্তারা উদাহরণ দিয়ে জানান, কোনো ব্যক্তির ৬ কোটি টাকার সম্পদ থাকলে তাকে ০ দশমিক ৫০ শতাংশ হারে ৩ লাখ টাকা সম্পদ কর দেওয়ার কথা। কিন্তু তার প্রদেয় আয়কর যদি ১ লাখ টাকা হয়, তবে তাকে সম্পদ কর হিসেবে ওই ১ লাখ টাকাই পরিশোধ করতে হবে (মোট ২ লাখ টাকা)। যেহেতু সারচার্জ বাতিল হবে, তাই বাড়তি কোনো চাপ পড়বে না।
বর্তমানে ৪ কোটি টাকার বেশি স্থাবর-অস্থাবর সম্পদ, একাধিক গাড়ি কিংবা ৮ হাজার বর্গফুটের বড় গৃহসম্পত্তি থাকলে আয়করের ওপর সারচার্জ বসে। সম্পদের পরিমাণ অনুযায়ী বর্তমানে প্রদেয় করের ওপর ১০, ২০, ৩০ এবং ৩৫ শতাংশ (৫০ কোটির বেশি সম্পদে) হারে এই মাশুল দিতে হয়। যেমন, ৫ কোটি টাকার সম্পদের মালিকের আয়কর ১ লাখ টাকা হলে তাকে ১০ শতাংশ অর্থাৎ ১০ হাজার টাকা সারচার্জ দিতে হয়।
এনবিআরের তথ্যমতে, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত সারচার্জ আদায় হয়েছে ২৯৬ কোটি টাকা, যা বছর শেষে ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ২০২২-২৩ অর্থবছরে ৫০ হাজার ৫৩ জনের কাছ থেকে ৬৯৫ কোটি ৯৩ লাখ টাকা, ২০২১-২২ অর্থবছরে ১৪ হাজার ৮৫৪ জনের কাছ থেকে ৬২৬ কোটি ৩৫ লাখ টাকা এবং ২০২০-২১ অর্থবছরে ১৪ হাজার ৯১৯ জনের কাছ থেকে ৫৯৯ কোটি ৩১ লাখ টাকা সারচার্জ আদায় হয়েছিল।
উন্নত বিশ্বে রাজস্বের একটি বড় অংশ আসে সম্পদ কর থেকে। জিডিপির অনুপাতে যুক্তরাজ্যে ৪ দশমিক ২০ শতাংশ, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ায় ৪ শতাংশ, কানাডায় ৩ দশমিক ১০ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৩ শতাংশ, জাপানে ২ দশমিক ৮০ শতাংশ, স্পেনে ২ দশমিক ৫০ শতাংশ এবং সুইজারল্যান্ডে ২ দশমিক ১০ শতাংশ সম্পদ কর আদায় হয়।
এনবিআর কর্মকর্তাদের বিশ্বাস, নতুন এই ব্যবস্থা সঠিকভাবে প্রয়োগ করা গেলে দেশীয় অর্থনীতিতে সম্পদ কর থেকে ১০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহ করা সম্ভব হবে।

নরসিংদীর পলাশের জুটমিল পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ‘নির্বাচনি ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের বন্ধ জুটমিলগুলো চালু করতে কাজ করছে সরকার। সরকারি বেসরকারি যেকোনো ব্যবস্থাপনায় জুট মিলগুলোর চালু করা হবে।’
৩ মিনিট আগে
চীনের ‘ওয়ান চায়না পলিসি’র (এক চীন নীতি) প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ এপ্রিল) বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের ভাইস মিনিস্টার জিন ঝিনের আমন্ত্রণে দেশটির রাজধানী বেইজিংয়ে নৈশভোজে অংশ নেন।
১০ মিনিট আগে
ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১ ঘণ্টা আগে
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে ও মাথায় আঘাত করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিহত গৃহকর্তার ভাগনে সবুজ হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাহাদুরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে