স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী জানিয়েছেন, নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাজ্জাত আলী বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট গণনা হয়ে ফলাফল প্রকাশ হবে। শুধু গতকাল না, ৬ মাস ধরেই গুজব শুনছি যে ভোট হবে না। কিন্তু আপনারা দেখছেন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘টিভি স্ক্রলে দেখলাম, মেজর যে প্রতিদ্বন্দ্বী দল তারা বলছে- ফলাফল যাই হোক মেনে নেবেন। কোনো শঙ্কা নেই। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হচ্ছে, তাই ফলাফল মেনে নেওয়াই স্বাভাবিক।’
২০১৮ সালের নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ২০১৮ সালে এখানেই ভোট দিতে এসেছিলাম। এই এলাকায় ২৫ বছর বাস করেছি। এখন মিন্টো রোডে থাকি। তখন ভোট কেন্দ্রের গেট পার হয়ে ভেতরে গেলে শুনি আপনার ভোট হয়ে গেছে।

রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিগত তিন নির্বাচনের চেয় এবার বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। এবার এই ভোটকেন্দ্রে বিগত নির্বাচনগুলোর মতো দলীয় নেতাদের দাপট বা হম্বিতম্বি নেই। পেশিশক্তির প্রদর্শন ছাড়াই উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ।
২ মিনিট আগে
‘ভোর ৪টা ২০ মিনিটে ক্যাম্পের সবাই ঘুম থেকে উঠেছি৷ তারপর নিজেদের প্রস্তুতি শেষে ডিউটি শুরু করেছি৷ এই ডিউটি কখন শেষ হবে, তা আমরা জানি না৷ ভোট গণনা শেষ পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে৷’ কথাগুলো বলছিলেন রাজধানীর কারওয়ান বাজারে দায়িত্ব পালন করা এক সেনাসদস্য৷
৩ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভোট দিতে এসে বাবু (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
২১ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত এক নারী আনসার সদস্যের বিরুদ্ধে লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরপরই তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
২৪ মিনিট আগে