স্ট্রিম সংবাদদাতা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভোট দিতে এসে বাবু (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
কেন্দ্রে উপস্থিত লোকজন জানান, বাবু ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসেন। ভোটার স্লিপ নেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন, ‘বিষয়টি শুনেছি। তিনি মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। কেন্দ্রে প্রবেশের আগেই অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন এবং পথেই তার মৃত্যু হয়।’

নড়াইল-২ আসনের লোহাগড়া উপজেলায় ভোটগ্রহণ চলাকালে ধানের শীষ প্রতীকের এক সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বয়রা এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
রাজধানীর ঢাকা-১১ আসনের একটি ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেল ভিন্নধর্মী রাজনৈতিক সমীকরণের চিত্র। জাতীয় পার্টির ‘লাঙ্গল’ এবং এনপিপির ‘আম’ প্রতীকের পোলিং এজেন্টদের কেউ কেউ দাবি করছেন, কেন্দ্রের পরিস্থিতি দেখে তারা এখন কার্যত বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন।
৩০ মিনিট আগে
ফেনী সদর আসনে সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
শেরপুর সদরে ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাইয়ের দায়ে মাসুদ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে লাঙ্গল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেনকে (৪৮) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে