স্ট্রিম সংবাদদাতা

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত এক নারী আনসার সদস্যের বিরুদ্ধে লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরপরই তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ী এ এ এস বি পি মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই নারী সদস্যের নাম শরিফা বেগম। তিনি পলাশবাড়ী উপজেলা আনসার ভিডিপির সদস্য বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই নারী আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তবে এ ঘটনায় ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি বলেও তিনি দাবি করেন।
কেন্দ্রে থাকা স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ানো ভোটারদের উদ্দেশ্যে ওই আনসার সদস্য প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিষয়টি নজরে এলে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত আনসার সদস্য দ্রুত কেন্দ্রের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে আত্মগোপন করেন।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটার ছাড়া অন্যান্যদের কেন্দ্র থেকে বের করে দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং এখন পর্যন্ত ওই ভোটগ্রহণ চলছে।

নড়াইল-২ আসনের লোহাগড়া উপজেলায় ভোটগ্রহণ চলাকালে ধানের শীষ প্রতীকের এক সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বয়রা এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
রাজধানীর ঢাকা-১১ আসনের একটি ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেল ভিন্নধর্মী রাজনৈতিক সমীকরণের চিত্র। জাতীয় পার্টির ‘লাঙ্গল’ এবং এনপিপির ‘আম’ প্রতীকের পোলিং এজেন্টদের কেউ কেউ দাবি করছেন, কেন্দ্রের পরিস্থিতি দেখে তারা এখন কার্যত বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন।
৩৬ মিনিট আগে
ফেনী সদর আসনে সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
শেরপুর সদরে ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাইয়ের দায়ে মাসুদ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে লাঙ্গল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেনকে (৪৮) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে