ইমরান হোসাইন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদের বিরুদ্ধে সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আনা অভিযোগকে চক্রান্ত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সুলতান মাহমুদের স্ত্রী হোসনে আরা। তাঁর অভিযোগ, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম তাঁর বাসায় গিয়ে তাঁকে প্ররোচিত করে ওই অভিযোগ লিখিয়ে নিয়েছিলেন। সুলতান মাহমুদ এ ঘটনাকে চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে তাঁর আনা দুর্নীতির অভিযোগের বিপরীতে প্রতিহিংসামূলক ‘নোংরামি’ হিসেবে অভিহিত করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সুলতান মাহমুদ ও তাঁর স্ত্রী এসব দাবি করেন।
প্ররোচনা দিয়ে অভিযোগ লিখিয়ে নেওয়ার দাবি
হোসনে আরা এক প্রতিবাদলিপিতে জানান, ২০২৫ সালের নভেম্বরে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। এই ঘটনার পর তাঁর স্বামীর অগোচরে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর তামিম তাঁদের আজিমপুরের বাসায় যান। হোসনে আরা বলেন, “তাজুল সাহেব নিচতলায় অবস্থান করেন এবং তামিম সাহেব ড্রয়িংরুমে ঢুকে আমাকে স্বামীর বিরুদ্ধে মামলা করতে ও মিডিয়ার সামনে কথা বলতে প্ররোচনা দেন। আমি রাজি না হলে তাঁরা আমাকে বোঝান যে, একটি অভিযোগ লিখে দিলে স্বামী আমাকে সমীহ করে চলবে। তাঁদের শেখানো মতে আমি তখন ওই কাজটি করি।” তিনি আরও জানান, বর্তমানে তাঁদের মধ্যে সুসম্পর্ক রয়েছে এবং ছয় বছরের একটি কন্যাসন্তান আছে। স্বামীর ক্যারিয়ার ধ্বংস করতেই এই অভিযোগ এখন সামনে আনা হয়েছে বলে তিনি দাবি করেন।
দুর্নীতির অভিযোগ তোলায় এই চক্রান্ত: সুলতান মাহমুদ
বি এম সুলতান মাহমুদ স্ট্রিমকে বলেন, “সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে আমি দুর্নীতির অভিযোগ তোলায় তাঁরা এখন এসব বিষয় সামনে আনছেন। অভিযোগ সত্য হলে তৎকালীন আইন উপদেষ্টা বা প্রসিকিউশন অফিস কেন এতদিন ব্যবস্থা নেয়নি?” তথ্য পাচারের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কোন তথ্য সরানো হয়েছে তা তাঁরা সুনির্দিষ্ট করতে পারেননি। গানম্যানদের মারধর বা গুলির নির্দেশের অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তিনি। নিরাপত্তা প্রহরীর বিষয়ে তিনি জানান, অসদাচরণের কারণে সুপ্রিম কোর্ট প্রশাসন ওই প্রহরীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, যার আক্রোশে সে এখন পাল্টা অভিযোগ দিচ্ছে।
যা ছিল তাজুল ইসলামের চিঠিতে
গত সোমবার নতুন সরকার তাজুল ইসলামের নিয়োগ বাতিল করার পর এই বিবাদ প্রকাশ্যে আসে। এর আগে তাজুল ইসলাম গত ১১ জানুয়ারি তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে পাঠানো এক চিঠিতে সুলতান মাহমুদকে অপসারণের অনুরোধ জানিয়েছিলেন। ওই চিঠিতে অভিযোগ করা হয়েছিল, সুলতান মাহমুদ অনুমতি ছাড়াই ট্রাইব্যুনালের গোপনীয় তথ্য বাইরে সরবরাহ করছেন, যা বিচারপ্রক্রিয়ার জন্য ‘নিরাপত্তা হুমকি’। এছাড়া হাইকোর্টের নিরাপত্তা প্রহরীকে মারধর, গানম্যানদের সঙ্গে দুর্ব্যবহার এবং স্ত্রীকে নির্যাতনের অভিযোগও সেখানে আনা হয়েছিল। চিঠির সঙ্গে সুলতান মাহমুদের স্ত্রীর হাতে লেখা অভিযোগের কপিও যুক্ত করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন তাজুল ইসলাম। সম্প্রতি তাঁর পদ বাতিলের পর থেকেই প্রসিকিউশনের অভ্যন্তরে এই পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি সামনে আসে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে