স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষের বারান্দায় কালেমা খচিত সাদা-কালো পতাকা টানানোর ঘটনায় চার শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
বৃহস্পতিবার (২ জুলাই) হলের ওয়ার্ডেন ও পতাকা টানানোর অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মীর ফেরদৌস হোসেন ওই শিক্ষার্থীদের শোকজ নোটিশ দেন। এই তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল ও সহকারী অধ্যাপক ড. সাহাদাত হোসেন।
শোকজ পাওয়া চারজনই ওই হলের আবাসিক শিক্ষার্থী। তাঁদের দুইজন রসায়ন বিভাগের, একজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং আরেকজন লোকপ্রশাসন বিভাগের। তাঁদেরকে আগামী ৫ জুলাই সকাল ১০টার মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজ নোটিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুন হলের তৃতীয় তলার ‘এ’ ব্লকের একটি কক্ষের বারান্দায় কালেমা খচিত সাদা-কালো পতাকা টানানো অবস্থায় দেখা যায়। বিষয়টি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিক্রমে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ভিন্নমত দেখা দেওয়ায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে দেশের বিভিন্ন স্থানে সাদা এবং কালো পতাকা লাগানো শুরু হয়। নিরাপত্তা বিশ্লেষকরা এসব পতাকার সঙ্গে আল কায়েদা, আইএসআইএস, তালেবান, হিজবুত তাহরীরের মতো সংগঠনের পতাকার নকশার মিল রয়েছে বলে জানান।

.png)

জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে