
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলনায়তনে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে বাংলাদেশের আইনে বিচার চলছে। তিনি পলাতক আসামি। তাঁকে দেশে ফিরিয়ে আনতে সম্প্রতি ভারতকে চিঠি পাঠানো হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, কূটনৈতিক নীতিমালা, প্রটোকল এবং দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিচার করা হবে। শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের একইভাবে বিচার হবে।
প্রত্যর্পণের চিঠিটি কবে পাঠানো হয়েছে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সম্প্রতি পাঠানো হয়েছে এবং শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই চিঠি দেওয়া হয়েছে। যখন যা প্রয়োজন, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সেই উদ্যোগ নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী আমরা প্রয়োজনীয় কাজ করব।’
চিঠির বিষয়ে ভারতের কাছ থেকে বাংলাদেশ কী প্রতিক্রিয়া আশা করে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘আমরা আশা করি ভারত ইতিবাচক জবাব দেবে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে তারা তাদের দায়িত্ব পালন করবে।’
এখন পর্যন্ত কতজনের প্রত্যর্পণের চিঠি পাঠানো হয়েছে জানতে চাইলে সুনির্দিষ্ট তথ্য না দিলেও তিনি জানান, ভারতে পালিয়ে থাকা আসামিদের ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
৩৯ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে