স্ট্রিম প্রতিবেদক

খুলনায় বিভাগীয় বৃক্ষমেলায় গতবছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ বিক্রি বেড়েছে। জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের আয়োজনে সার্কিট হাউস মাঠে ১১ জুন শুরু হয়ে ১১ আগস্ট শেষ হয় মেলা।
মেলার আয়োজকেরা জানান, দুই মাসব্যাপী এ মেলায় ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার টাকার বিভিন্ন প্রজাতির চারা বিক্রি হয়। গত বছরের ৪৩ হাজার ৭২১টি চারা বিক্রি হয়েছিল ৫৯ লাখ ৮৪ হাজার টাকা।
মেলা আয়োজকরাও জানান, বিভিন্ন স্টলে দেশি-বিদেশি নানা ফলের গাছ ক্রেতাদের আকৃষ্ট করেছে। দেশি ফল, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের পাশাপাশি এবারের মেলায় জায়গা করে নেয় বিদেশি জাতের ফলের গাছ। পার্সিমন, রামবুটান, পিচ, অ্যাভোকাডো, জয়তুন, কোরিয়ান জাম, মাম্মি সফেদা, আচচাইরু, বেলজিয়াম লিচু, ভিয়েতনামি লাল কাঁঠাল, ভিয়েতনামি পিংক কাঁঠাল, ডুরিয়ান, থাই লংগান, কফিগাছ, হরিমন-৯৯ আপেল, থাই বাতাবি, রুবি লংগান, কাজুবাদাম, লটকন, লাল শরিফা, আলুবোখারা, পিমপম লংগান, সুপার ভায়োগা, সাদা লংগান, নাশপাতিসহ নানা গাছ বিক্রি হয়েছে মেলায়।
এর আগে ক্রেতারা পরিচিত ফলের চারার মধ্যেই সীমাবদ্ধ থাকতেন, এখন অনেকেই নতুন জাতের গাছ সম্পর্কে জানতে চাইছেন, দাম বেশি হলেও কিনেছেন।
শুধু গাছ কেনাবেচা নয়, সুন্দরবনের জীববৈচিত্র্যের সঙ্গেও মেলার দর্শনার্থীদের পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের ম্যানগ্রোভ নার্সারি। মেলার প্রবেশমুখে থাকা এ স্টলের সামনে ছোট ছোট সাদা কাঁকড়া, লাল কাঁকড়া, সুন্দরী, ভাতকাঠি, পশুরসহ বিভিন্ন জাতের ম্যানগ্রোভ গাছের চারা লাগানো ছিল। প্রতিটি গাছের সঙ্গে বৈজ্ঞানিক নামও উল্লেখ করা হয়।
এই স্টলে ফরমালিনে সংরক্ষিত সুন্দরবনের বিভিন্ন ফল ও প্রাণীর নমুনাও প্রদর্শন করা হয়। পশুরগাছের ফল, বহেলা ফল, কাঁকড়া ফল, সুন্দরী ফলের পাশাপাশি মাছ, সাপ, শামুক, ঝিনুক, চিংড়ি, কাঁকড়া এবং বাঘের মাথার খুলি দেখা যায়।
মেলায় অংশগ্রহণকারী নার্সারিমালিকরা জানান, এবার বিক্রি ভালো। তবে মেলাটি শহরের প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে হলে বিক্রি আরও বেশি হতো। প্রচার-প্রচারণা নিয়েও আক্ষেপ রয়েছে তাদের। খুলনা বিভাগীয় বৃক্ষমেলার খবর আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছানো দরকার ছিল বলে মনে করেন তারা।

.png)

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দোরোখিন সের্গেই নামে এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্প এলাকায় অ্যাটমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় আড়াই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার আলাদা দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন তিন পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে এসব জেলার পুলিশ সুপারকে হাইওয়ে ও এপিবিএনে বদলি করা হয়েছে।
২১ মিনিট আগে
রংপুরে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে কৃষি বিপণন অধিদপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। একই সঙ্গে হিমাগার মালিকদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে তারা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে নগরের লালবাগ এলাকায় এই বিক্ষোভ হয়।
৩৬ মিনিট আগে