স্ট্রিম সংবাদদাতা

রংপুরে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে কৃষি বিপণন অধিদপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। একই সঙ্গে হিমাগার মালিকদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে তারা।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১২ আগস্ট) দুপুরে নগরের লালবাগ এলাকায় এই বিক্ষোভ হয়। এতে অংশ নেয় রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন এলাকার চাষিরা। তাদের দাবি, উৎপাদন খরচের তুলনায় বাজারে আলুর দাম কম থাকায় লোকসানে আছেন চাষিরা। এ অবস্থায় হিমাগারের বাড়তি ভাড়া তাঁদের লোকসান আরও বাড়িয়ে দিচ্ছে।
রংপুর কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে হিমাগারে আলু রাখার কেজি প্রতি ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা। এতে ৬৫ কেজি ওজনের একটি বস্তায় ভাড়া দাঁড়ায় ৪৪০ টাকা। তবে কৃষকরা বলছেন, দ্রুত তাঁদের সঙ্গে আলোচনা করে হিমাগারের ভাড়া ৫ টাকা নির্ধারণ করতে হবে।
আলুচাষি নাজমুল ইসলাম বলেন, সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ায় প্রতি কেজি আলু উৎপাদনে ১৬ টাকার বেশি খরচ হচ্ছে। বর্তমানে হিমাগার পর্যায়ে আলুর দাম ১৫ থেকে ১৬ টাকা কেজি। এ অবস্থায় সংরক্ষণ ভাড়া বেশি হলে কৃষকের লোকসান বেড়ে যাবে।
জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতি জানিয়েছে, ২০২৫ সালে প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া ৫ টাকা থেকে বৃদ্ধি করে ৮ টাকা নির্ধারণ করে কোল্ডস্টোরেজ মালিক অ্যাসোসিয়েশন। এতে ৬৫ কেজির আলুর বস্তা সংরক্ষণে ৩০০ টাকা থেকে এক লাফে ৫২০ টাকায় উঠে যায়। পরে বিক্ষোভের মুখে কেজি প্রতি ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা ধরে কৃষি বিপণন অধিদপ্তর। তবে রংপুরে তা ৭ টাকাই রাখা হচ্ছে।
এদিকে, হিমাগারে আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া নির্ধারণে কৃষি বিপণন অধিদপ্তরের গঠিত কমিটির সুপারিশ গত ২০ জুলাই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এরই মধ্যে ২০২৬ সালের আলু সংরক্ষণ মৌসুমের প্রায় এক-তৃতীয়াংশ সময় পার হয়ে গেছে।
সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমান বলেন, আলু পচনশীল কৃষিপণ্য হওয়ার, সঠিকভাবে আলু সংরক্ষণে হিমাগারের বিকল্প নেই। আর এ সুযোগ কাজে লাগিয়ে হিমাগার মালিকেরা বিনা কারণে সংরক্ষণ ভাড়া দফায় দফায় বৃদ্ধি করেছেন। এমনিতেই আলুর ন্যায্য দাম না পেয়ে কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন। এর মধ্যে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বেশি হলে কৃষকের লোকসান আরও বাড়বে।
রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এন এম আলমগীর বাদশা বলেন, হিমাগারের ভাড়া নির্ধারণের বিষয়ে একটি নির্দিষ্ট মূল্য প্রস্তাব করে ঢাকায় পাঠানো হয়েছে। কোল্ড স্টোরেজের পক্ষ থেকে যে পরিমাণ সহযোগিতা করা দরকার, সেটা তারা মানেনি। অধিকাংশ কৃষক ৫ টাকা ভাড়ায় রাজি হয়েছেন।
হিমাগার ভাড়া কমানো, মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ এবং আলুর ন্যায্য দাম নিশ্চিতের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন আলু চাষিরা। এসব দাবিতে এর আগে মহাসড়কে আলু ঢেলে বিক্ষোভ, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও সাদা কাফন পরে অনশন করেন তাঁরা।

.png)

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ আখতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
২ মিনিট আগে
খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অনেক প্রতিষ্ঠান নির্ধারিত কোটা অনুযায়ী রপ্তানি করতে পারেনি। ফলে অব্যবহৃত কোটা পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
৪ মিনিট আগে
ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
২০ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে