স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বসিলায় বুড়িগঙ্গা নদী থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পকেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর পরিচয়পত্র পাওয়া গেছে।
রোববার (১৪ জুন) দুপুরের দিকে স্থানীয় বাসিন্দারা ব্রিজের নিচে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মরদেহের পকেট থেকে জাবির এক শিক্ষার্থীর পরিচয়পত্র পাওয়া গেছে, তবে লাশটি ওই শিক্ষার্থীর কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধার করা পরিচয়পত্র জাবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী দ্বীপ মজুমদারের বলে জানিয়েছে পুলিশ।
নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি দুই-তিন দিন আগের অর্ধগলিত লাশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর পরেই মৃত্যুর কারণ জানা যাবে।’
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল হাসান জানান, লাশটি দ্বীপের কিনা তা যাচাইয়ের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। জানতে পেরেছি, দুই-তিন দিন আগে সে রাগ করে বাড়ি থেকে বের হয়েছিল।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা ইতিমধ্যে দ্বীপের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তার বাবা লাশ শনাক্ত করতে যাচ্ছেন। এরপরই বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে