ডা. জাহেদ ইস্যু
স্ট্রিম প্রতিবেদক

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করা হয়েছে। সোমবার (১৫ জুন) বেলা ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাঁকে তলব করে তীব্র অসন্তোষ জানানো হয়।
অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম স্ট্রিমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে রোববার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে ঢাকার পক্ষ থেকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে ডা. জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বর্ণনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসার বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ‘অপ্রীতিকর ঘটনার’ পর দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার থেকে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনের বৈঠকে অংশ নিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জাহেদ।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিমানবন্দরে ডা. জাহেদকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাঁকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা, সে বিষয়ও তারা স্পষ্ট করেনি।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮– এর খবরে বলা হয়, জাহেদ উর রহমানকে বেশ কিছু সময় বিমানবন্দরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতে প্রবেশের অনুমতি দেয়। তবে তিনি তাতে রাজি হননি।
পরে ডা. জাহেদ ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। দিল্লি থেকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৫ জুন) সংস্থার উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
৩৫ মিনিট আগে
দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও ব্যয় সংকোচন নীতি বাস্তবায়ন সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনার সমাপনী বক্তব্যে এই কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
হাম ও এর উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে তিন শিশু।
১ ঘণ্টা আগে
দিল্লির ইন্দরা গান্ধী বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।
২ ঘণ্টা আগে